বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা

২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM

© সংগৃহীত

সকাল থেকেই মিরপুরে রোদ ছিল। নির্ধারিত সময়ে টসও হয়েছে। তবে খেলা শুরুর ঠিক মিনিট পাঁচেক আগে হানা দেয়  বৃষ্টি। এরপর খেলা শুরু হলে আরও দুই দফা বৃষ্টি এসেছে। ফলে খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। রাত ৮টা ২৬ মিনিটের দিকে আসে আনুষ্ঠানিক ঘোষণা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। কিন্তু  বৃষ্টিতে পঞ্চম ওভারেই খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর ৮ ওভার কমিয়ে আবারও খেলা মাঠে গড়ায়। কিন্তু ফের বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলে নিউজিল্যান্ডের ব্যাটাররা। দ্বিতীয় ধাপের বৃষ্টিতে আর মাঠে গড়ায়নি ম্যাচটি।

প্রথম ধাপে বৃষ্ট বন্ধ হওয়া পর খেলা শুরু হলে নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনকে ফেরান মোস্তাফিজ। নুরুলের ক্যাচ হয়ে ফেরার আগে ৯ রান করেন অ্যালেন। বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বরে নামা চ্যাড বোয়েসও। ১ রান করতেই তাকে ফেরত পাঠান মোস্তাফিজ।

পরপর দুই উইকেট হারানোর পর ভয়ংকর হয়ে উঠছিল নিকোলাস-ইয়ং জুটি। দলীয় ১১৩ রানে নিকোলাসকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার। এতে ভেঙে যায় ৯৭ রানের জুটি। যে কোনো উইকেটে মিরপুরের মাঠে এটি তাদের সর্বোচ্চ জুটি। এরপর নতুন ব্যাটারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ইয়ংও। তাকে ফিরিয়েছেন নাসুম। তার ঘূর্ণিতে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৯১ বলে ৫৮ রান করেন উইল ইয়ং। এক বল বাদেই রাচিন রবিন্দ্রকে এলবির ফাঁদে ফেলেন নাসুম।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিত্যক্ত হওয়া মাত্র দ্বিতীয় ওয়ানডে এটি। 

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081