বিশ্বের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে: পিএসজি কোচ

২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র পিএসজি ছেড়েছেন। দলটির সবচেয়ে বড় তারকা এখন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি জানে এমবাপ্পে তাদের কাছে কী, যার প্রমাণ একাধিকবার তারা পেয়েছে। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে ডেথ গ্রুপ হিসেবে পরিচিত ‘এফ’ গ্রুপে রয়েছে পিএসজি।

তাই শুরু থেকেই নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই গত রাতে মাঠে নেমেছিল প্যারিসের জায়ান্টরা। প্রথম ম্যাচে সফলও হয়েছে।
জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে এবারের মৌসুমে সফল যাত্রা শুরু করেছে পিএসজি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পরপরই এমবাপ্পের স্পট কিকে এগিয়ে যায় পিএসজি।

নিকলাস সুয়েলের হ্যান্ডবলে পেনাল্টি উপহার পায় স্বাগতিকরা। ভিথিনহার অ্যাসিস্টে ৫৮তম মিনিটে আশরাফ হাকিমি ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ জয়ের পর এমবাপ্পে প্রশংসায় মাতেন পিএসজি কোচ লুইস এনরিকে।
পিএসজি কোচ বলেন, ‘আমি মনে করি, সে (এমবাপ্পে) বিশ্বসেরা।

মাত্র ২৪ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে ৬২ ম্যাচে ৪১ গোল করেছে এমবাপ্পে। সে একজন নেতা, তাকে ড্রেসিংরুমে পাওয়াটা আনন্দের। তার মুখে সব সময় হাসি থাকে, তার সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার।’

ট্যাগ: ফুটবল
কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9