১৫ অক্টোবর ঢাকা আসছেন রোনালদিনহো

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
রোনালদিনহো

রোনালদিনহো © ফাইল ছবি

দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বাংলাদেশ সফরে আসছেন কিংবদন্তি বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রোনালদিনহো। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ সফরে আসবেন তিনি।

এমিলিয়ানো মার্টিনেজের মতোই রোনালদিনহোকে বাংলাদেশে আনছেন ভারতীয় ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে খেলা এই ফুটবলারকে আসন্ন দুর্গা পূজার আগে কলকাতা ও ঢাকা সফরে আসছেন। তবে বাংলাদেশ সফরে রোনালদিনহোর সম্ভাব্য কার্যাবলির বিস্তারিত এখনও জানানো হয়নি। চলতি বছরের জুলাইয়ে শতদ্রুর আমন্ত্রণেই বাংলাদেশ সফরে এসেছিলেন মার্টিনেজ। তারপর এবার আসছেন এই ব্রাজিলিয়ান তারকা।

২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ব্রাজিলের ক্লাব গ্র্যামিওর হয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর পিএসজিতে খেলেন তিনি। সেখান থেকে বার্সেলোনায় যোগ দেন। কাতালান ক্লাবটির হয়ে খেলেই বিশ্বসেরা ফুটবলারে পরিণত হন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ফিফা বর্ষসেরার খেতাব। একবার জেতেন ব্যালন ডি’অরও।

ক্লাবপর্যায়ে অসংখ্য শিরোপাজয়ী এই মহাতারকা বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপের শিরোপা। ২০১৮ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।

ট্যাগ: ব্রাজিল
গঙ্গা-পদ্মায় বাড়ছে পানি, কয়েকটি নদীতে সতর্কতার শঙ্কা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9