বাংলাদেশের প্রথম দুই ম্যচে থাকছে না হাথুরুসিংহ

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ

বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ © সংগৃহীত

আর মাত্র একদিন পরই মিরপুর শেরেবাংলায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগারদের সঙ্গে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার স্থলবর্তী হিসেবে থাকবেন সহকারী কোচ নিক পোথাস। এশিয়া কাপের পর পারিবারিক কারণে ছুটি নিয়েছেন হাথুরুসিংহে।

গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যেহেতু তার স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবে না। যেহেতু তার স্ত্রীর সার্জারি আছে, ২৫ সেপ্টেম্বর আসবে। ২৬ সেপ্টেম্বর যোগ দেবে। এই সময়ে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।’

২১ সেপ্টেম্বর বেলা দুইটায় শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। তাই শেষ ওয়ানডেতে হাথুরুসিংহেকে পাবেন তামিম-লিটনরা।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে টাইগারদের ভারতে যাওয়ার কথা আছে। এর মধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার কথা আছে বিসিবির। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের আসর।

ট্যাগ: ক্রিকেট
গঙ্গা-পদ্মায় বাড়ছে পানি, কয়েকটি নদীতে সতর্কতার শঙ্কা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9