চ্যাম্পিয়নস লিগে বড় জয়ে নতুন রুপে ফিরল বার্সেলোনা

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
জোড়া গোল করেছেন ফেলিক্স

জোড়া গোল করেছেন ফেলিক্স © সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে বড় জয়ে নতুন রুপে ফিরল বার্সেলোনা 

টিডিসি রিপোর্ট 

চ্যাম্পিয়ন লিগের আগের দুই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল জায়ান্ট বার্সেলোনা। এই সেশনে বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্প কে ৫ গোল দিয়ে চ্যাম্পিয়নসলিগে নতুন রূপে ফিরল বার্সেলোনা। 

মঙ্গলবার  দিবাগত রাত ১ টায় বার্সেলোনার নিজের মাঠে চ্যাম্পিয়নসলিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত  হয়।    

বার্সার জয়ে জোড়া গোল করেছেন ফেলিক্স। একটি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি এবং গাভি। আর অন্য গোলটি ছিল আত্মঘাতী।

বার্সায় এসে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া জোয়াও ফেলিক্সের মাত্র ১১ মিনিটে গোলে লিড নেয় বার্সা। শুরুতে রবার্ট লেভানডফস্কির সঙ্গে বল দেওয়া নেওয়া করে ফেলিক্সের উদ্দেশে বাড়ান ইলকাই গুন্দোয়ান। সেই বলকে দারুণ ফিনিশিংয়ে জালের পথ দেখান ফেলিক্স।

এই গোলের রেশ কাটার আক্রমণের ধারায় দ্বিতীয় গোলটি পেয়ে যায় বার্সা। এবার গোল করেন লেভা। এই গোলেও ছিল ফেলিক্সের অবদান। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো থ্রো বল ধরে ফেলিক্স বাড়ান লেভার উদ্দেশে। ওয়ান টাচ ফিনিশিংয়ে বাকি কাজটা সহজে সেরে ব্যবধান ২-০ করেন পোলিশ স্ট্রাইকার।

২২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে সেই ব্যবধান ৩-০ করে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় অ্যান্টওয়ার্প। এরপর প্রথমার্ধের বাকি সময়েও ছিল বার্সার দাপট। যদিও বিরতির আগে আর কোনো গোলের দেখা পায়নি তারা।

বিরতির পর ৫৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন গাভি। লেভার অ্যাসিস্ট থেকে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। আক্রমণের ধারা অব্যাহত রেখে ৬৬ মিনিটে দ্বিতীয় ও দলের ৫ম গোলটি আদায় করে নেন ফেলিক্স। রাফিনিয়ার ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান এই পর্তুগিজ তারকা।

পাঁচ গোলে এগিয়ে যাওয়ার পর সুযোগ আরও এসেছিল বার্সার জন্য। এমনকি চ্যাম্পিয়নস লিগে সর্বকণিষ্ঠ গোলদাতা হওয়ার সুযোগও এসেছিল লামিনে ইয়ামালের সামনে। কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হন ইয়ামাল। শেষ পর্যন্ত আর কোনো গোল না পেলেও বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা।

ট্যাগ: ফুটবল
‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081