তানজিমের বিতর্কিত পোস্ট নিয়ে যা বললেন মিরাজ

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
ছবিতে বামে তানজিম হাসান সাকিব ও ডানে মেহেদী মিরাজ

ছবিতে বামে তানজিম হাসান সাকিব ও ডানে মেহেদী মিরাজ © ফাইল ফটো

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে পরাজিত করে বাংলাদেশ। সেই ম্যাচে অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তরুণ পেসার তানজিদ হাসান সাকিব। 

তার কিছু সাম্প্রতিক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তরুণ এই পেসারকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। 

 সৃষ্ট পরিস্থিতিতে আজ মঙ্গলবার তানজিম সাকিবকে শুভ কামনা জানিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।

সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081