এশিয়া কাপ জিতল ভারত, র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলো পাকিস্তান

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলো পাকিস্তান

র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলো পাকিস্তান © সংগৃহীত

এশিয়া কাপের ১৬তম আসরের শিরোপা নির্ধারণীর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে শ্রীলংকা। ভারতের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় লংকানরা। এই জয়ে রেকর্ড অষ্টম বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। তবে এদিন সুখবর পেয়েছে পাকিস্তানও। আবারও ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে বাবর আজমের দল।

রোববার (১৭ সেপ্টেম্বর) প্রেমাদাসায় অনুষ্ঠিত ফাইনালে মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে লক্ষ্য তাড়ায় ৬.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিত শর্মার দল। এরই মাঝে এশিয়া কাপে সুপার থেকে বিদায়ের এক সপ্তাহের মধ্যেই সুখবর পেল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে বাবর আজমরা।

র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকেই এশিয়া কাপ মিশনে গিয়েছিল পাকিস্তান। তবে এশিয়া কাপ চলাকালে পাকিস্তান তারা শীর্ষস্থান হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়ার কাছে। সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের ফলে টেবিলের তৃতীয় স্থানে নেমে যায় বাবর-রিজওয়ানরা। ভারত উঠে আসে দ্বিতীয় স্থানে। ভারত সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হওয়ায় আর দক্ষিণ আফ্রিকা চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে পরাজিত করায় পাকিস্তান পুনরায় চলে আসে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। 

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজে ফিরলেন মাহমুদউল্লাহ, তামীম ও সৌম্য

এশিয়া কাপের ফাইনাল ও অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার পঞ্চম ওয়ানডে ম্যাচের আগে পাকিস্তানের সমূহ সম্ভাবনা তৈরি হয় শীর্ষস্থান ফিরে পাওয়ার। সে জন্য ছোট্ট একটি সমীকরণ বাধা হয়েছিল বাবরদের সামনে। আর তা হচ্ছে দক্ষিণ আফ্রিকা যদি শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে এককভাবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবে পাকিস্তান।

সবশেষ হালনাগাদকৃত আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং

কাকতালীয়ভাবে অস্ট্রেলিয়া শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ১২২ রানের বড় ব্যবধানে পরাজিত হয়। এতে করে শীর্ষস্থান পুনরুদ্ধার করে পাকিস্তান। এ হারের ফলে টেবিলের তৃতীয় অবস্থানে চলে গিয়েছে অজিরা। রেটিংয়ের দিক থেকে পাকিস্তান ও ভারতের সমান ১১৫ রেটিং  এশিয়া কাপ জয়ী ভারতের অবস্থান এখন দুইয়ে। টেবিলের তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১১৩। 

এই তিন দলের মধ্যে অস্ট্রেলিয়া ও ভারত ৩ ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। সেই সিরিজ শেষে র‍্যাংকিংয়ে আরও একবার পরিবর্তন আসতে পারে।

গঙ্গা-পদ্মায় বাড়ছে পানি, কয়েকটি নদীতে সতর্কতার শঙ্কা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9