মায়ামির জালে আটলান্টার ৫ গোল

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
মায়ামির জালে আটলান্টার ৫ গোল

মায়ামির জালে আটলান্টার ৫ গোল © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গিয়েই ইতিহাস সৃষ্টি করেছেন মেসি। ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর উড়তে শুরু করেছিল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। মেসি আসার আগে যে দলটা জয়ের দেখাই পেতো না সেই দলটাই এখন একের পর এক ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। বিশ্বকাপ বাছাই পর্বে বিরতি শেষে ফের শুরু হয়েছে ক্লাবের ব্যস্ততা। মেসিও ফিরেছেন যুক্তরাষ্ট্রে। তবে ইন্টার মায়ামির হয়ে এদিন মাঠে নামেননি আর্জেন্টাইন মহানায়ক। দলও দেখেছে বড় হারের মুখ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে মেসিকেই ছাড়া মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে স্রেফ উড়ে গেছে মেসির দল। ৫-২ গোলের হারের লজ্জায় ডুবেছে মায়ামি।

টানা ম্যাচ খেলে ক্লান্ত মেসি। কিছুটা ইনজুরি সমস্যাও আছে তার। ২৮ সেপ্টেম্বর লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হাউস্টন ডায়নামো। তাই তার আগেই দলের সেরা তারকাকে চনমনে করে তুলতে বিশ্রামে রেখেছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক জেরার্দো টাটা মার্টিনো। এদিন এমএলএসের খেলায় তাই মেসিকে ছাড়াই নেমেছিল পয়েন্ট তালিকার তলানির দলটি। ফলও পেয়েছে হাতেনাতে। রীতিমতো বিধ্বস্ত হয়েছে মায়ামি।

এদিন লিওনার্দো কাম্পানার গোলে প্রথমে এগিয়ে যায় মায়ামি। তবে ত্রিস্তান মুয়ুম্বা আটলান্টাকে সমতায় ফেরানোর পর মায়ামির কামাল মিলারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক আটলান্টা। এরপর ব্রুকস লেননের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আটলান্টার পক্ষে জিওর্জস গিয়াকউমাকিস ও টাইলর ওলফ আরও দুটি গোল করেন। মায়ামির হয়ে এই অর্ধে ব্যবধান কমান প্রথম গোলটি করা কাম্পানা।

শুরুটা অবশ্য আশা জাগানিয়াই ছিল। নিয়মিত গোল করা কাম্পানার গোলে ২৫ মিনিটেই লিড নিয়েছিল টাটা মার্টিনোর দল। তবে এরপরেই আটলান্টা তাণ্ডব শুরু করে। ৩৬ মিনিটে ত্রিস্তান মুয়ুম্বা সমতায় ফেরান আটলান্টাকে। এর পাঁচ মিনিট পরই কামাল মিলারের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি।তিন মিনিট পর ফের বল মায়ামির জালে। এবার গোল করেন ব্রুকস লেনন। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে জয় আটলান্টা।

বিরতি থেকে ফিরে মায়ামি ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে। গোলও পেয়ে যায়। দলের ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান কমান কাম্পানা। ৭৬ মিনিটে ফের গোল হজম করে মায়ামি। মেসিবিহীন দলটির বিপক্ষে এবার গোল করেন গিয়াকউমাকিস। আর নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে মেসিদের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন টাইলর ওলফ।

চলতি মৌসুমে লিগে এটি ইন্টার মায়ামির ১৫তম হার। এখন পর্যন্ত ২৭ ম্যাচে মাত্র ৮টিতে জয় পেয়েছে মেসির দল। এছাড়া ৪ ম্যাচে করেছে ড্র। তাতে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে আছে মায়ামি।

উল্লেখ্য, মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলে সবার শেষে ইন্টার মায়ামি। মেসি ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে নিজের প্রথম মৌসুমেই মেজর লিগ সকারের ক্লাবটি ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে। যোগ দেয়ার আগে মিয়ামির সবশেষ ১০ ম্যাচে তারা জয় পেয়েছিল মাত্র একটি ম্যাচে সেই দলকে লিওনেল মেসি ইতিহাস গড়ে জেতালেন লিগস কাপ শিরোপা। এমনটি কি আগে ভেবেছিলেন সমর্থকরা। লিগস কাপে প্রতি ম্যাচেই গোল করা মেসি সেটিই সম্ভব করেছেন।

গঙ্গা-পদ্মায় বাড়ছে পানি, কয়েকটি নদীতে সতর্কতার শঙ্কা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9