ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক পেলেন লিটন

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন লিটন দাস। আউট হলেন শূন্য রানে। অপর প্রান্তে তানজিদ হাসান প্রথম দিকে ভালো শুরু করলেও তাকে সঙ্গ দিতে পারেননি লিটন। দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের। 

২ বলে ০ করে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়েছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। সাকিব ও মিরাজ এখন ক্রিজে রয়েছেন। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিয়মরক্ষার এই ম্যাচে টসে হেরে যায় বাংলাদেশ। টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

তানজিদ সাকিবের অভিষেক:

ভারতীয় দল ফাইনাল নিশ্চিত করায় পরিবর্তন এনেছে পাঁচটি। অভিষেক হচ্ছে অলরাউন্ডার তিলক বর্মার। আছেন সূর্যকুমার, মোহাম্মদ সামি ও প্রসিদ্ধ কৃষ্ণাও। বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে পেসার তানজিদ হাসান সাকিবের। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান। 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, লোকেশ রাহুল, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সামি, প্রসিদ্ধ কৃষ্ণা।

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081