ফিফা বর্ষসেরা তালিকায় মেসি হলান্ড এমবাপ্পে, নেই রোনালদো নেইমার

১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
লিওনেল মেসি, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে

লিওনেল মেসি, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

বর্ষসেরা ফুটবলারদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বর্ষসেরা ফুটবলার হওয়ার তালিকায় রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পেসহ মোট ১২ জন ফুটবলার। ‘ফিফা দ্য বেস্ট’ নামে বর্ষসেরার এই পুরস্কার দেওয়া হয় সেরা ফুটবলারকে।

এবার ফিফা দ্য বেস্টের প্রাথমিক তালিকায় নাম নেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। ব্যালন ডি’অরের তালিকায়ও নাম ছিল না এই পর্তুগিজ তারকার।

শুধু তাই নয়, ১২ জনের সংক্ষিপ্ত এই তালিকায় নেই ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়র। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোরও জায়গা হয়নি মনোনীতদের তালিকায়।

গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হবে ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার। আগামী ৬ অক্টোবর বিজয়ীর হাতে উঠবে পুরস্কারটি। বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে প্রাথমিক মনোনয়ন পাওয়া ১২ জনের মধ্যে ৬ জনই ট্রেবলজয়ী ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন।

ফিফা দ্য বেস্টের প্রাথমিকভাবে মনোনীতরা হলেন-
হুলিয়ান আলভারেজ, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোগান, আর্লিং হলান্ড, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, ভিক্টর ওসিমেন, ডেকলান রাইস ও বের্নার্দো সিলভা।

গঙ্গা-পদ্মায় বাড়ছে পানি, কয়েকটি নদীতে সতর্কতার শঙ্কা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9