ইঞ্জুরিতে নাসিম, রউফ, শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ৫ পরিবর্তন 

১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল © ফাইল ছবি

চলমান এশিয়া কাপে একমাত্র দল হিসেবে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছে বাবর আজমের পাকিস্তান। এর আগে ভারতের বিপক্ষে একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচেও একই পথে হেঁটেছে তারা।

গত ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন নিয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ, সালমান আলী আগা ও হারিস রউফ। এ ছাড়া বাদ পড়েছেন ফখর জামান ও ফাহিম আশরাফ।

প্রথম সারির দুই পেসারের চোটে কপাল খুলেছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খানের। এই দুজনই মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার ম্যাচ খেলারও সুযোগ পেয়ে গেলেন। তা ছাড়া একাদশে ফিরেছেন মোহাম্মদ হারিস, সউদ শাকিল ও মোহাম্মদ নাওয়াজ।

আজ বিকাল ৩টায় শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে রূপ নিয়েছে। যে দল জিতবে তারাই ফাইনালের টিকিট পেয়ে যাবে।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ হারিস, ইমাম-উল-হক, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও জামান খান।

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081