অঘোষিত সেমিফাইনালে আগামীকাল মাঠে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
বাবর আজম-শানাকা

বাবর আজম-শানাকা © সংগৃহীত

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আগামীকল বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।

পাকিস্তান-শ্রীলঙ্কার এই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে, রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন  শ্রীলঙ্কা। লঙ্কানদের নেট রানরেট -০.২০০ ও পাকিস্তানের নেট রানরেট -১.৮৯২। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সুপার ফোরে ২ ম্যাচ ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। ২ খেলায় ১টি করে জয়-হারে ২ করে পয়েন্ট নিয়ে টেবিলের পরের দু’টি স্থানে আছে যথাক্রমে- শ্রীলঙ্কা ও পাকিস্তান।

২ খেলায় জয়হীন বাংলাদেশ খালি হাতে তালিকার তলানিতে থেকে এবারের আসর থেকে বিদায় নিয়েছে। ভারত ফাইনাল নিশ্চিত করায় এবং বাংলাদেশ আসর থেকে বিদায় নেয়ায়, দু’দলের শেষ ম্যাচটি নিয়মরক্ষায় পরিণত হয়েছে। তবে পাকিস্তান-শ্রীলংকার ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। কেননা এ ম্যাচের বিজয়ী দলই ফাইনালে টিকিট পাবে।

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081