ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিক

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © ফাইল ছবি

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিকুর রহিম। মূলত নবাগত সন্তানের পাশে থাকতেই ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। যার কারণে শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবজাতক এবং তার মায়ের পাশে থাকার জন্যই মূলত বিসিবি থেকে তার ছুটি মঞ্জুর করা হয়েছে।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ খেলে দেশে ফেরেন মুশফিক। আজ তাঁর শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। আগামীকাল কলম্বোতে দলের সঙ্গে অনুশীলন করে খেলার কথা ছিল পরশুর ম্যাচ।

এই ম্যাচ থেকে অবশ্য বাংলাদেশ দলের পাওয়ার তেমন কিছু নেই। এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেওয়ার দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। ভারতকে শেষ ম্যাচে হারালেও ফাইনাল খেলা হবে না সাকিবদের।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
close