বাংলাদেশ ফুটবল দলের অনুশীলনে প্রতিপক্ষ কোরিয়ান বিশ্ববিদ্যালয়

২৯ জুলাই ২০১৮, ০১:৩৮ PM
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন। ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন। ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলনে প্রতিপক্ষ কোরিয়ান বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আসন্ন এশিয়ান গেমস ও সাফ ফুটবলের ম্যাচ অনুশীলনের জন্য দক্ষিণ কোরিয়ার শিনহান বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে ।

এশিয়ান গেমস ও সাফ ফুটবলের জন্য যে দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ, প্রতিপক্ষ দলগুলোর মান নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

সাফ ফুটবল ও এশিয়ান গেমস প্রস্তুতির জন্য চেষ্টার কোনো কমতি নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কাতারে দুই সপ্তাহের ক্যাম্পের পর অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের জন্য বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল।  

অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের বিদায়ের পর জুনের মাঝামাঝিতে বাংলাদেশের হাল ধরেছে ব্রিটিশ কোচ জেমি ডে। তাঁর অধীনে কাতারে দুই সপ্তাহের অনুশীলনের সঙ্গে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছে মাত্র একটি। তাও এখন আবার শোনা যাচ্ছে প্রতিপক্ষ কাতারের আল মেজাইমি দলটা ছিল খুবই নিম্নমানের। দলটি এমনিতে দ্বিতীয় বিভাগের, তাও আবার মূল দল নয়।

শোনা গিয়েছিল, দক্ষিণ কোরিয়ায় হবে আসল অনুশীলন। সেখানে কঠিন প্রতিপক্ষ দলের সঙ্গে তিন-চারটা ম্যাচ খেলিয়ে এশিয়াড ও সাফের জন্য তৈরি করা হবে দল। সূচি অনুযায়ী বাংলাদেশ কোরিয়ায় যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, তার মধ্যে একটি দল আছে শিনহান বিশ্ববিদ্যালয়। জাতীয় দল বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি নেবে একটি বিশ্ববিদ্যালয়ের শৌখিন দলের সঙ্গে খেলে!

বিএমইউতে ‘স্মার্ট হাসপাতাল পাইলট ইনিশিয়েটিভ’ শীর্ষক কৌশলগত…
  • ১২ জুন ২০২৬
জাবি শিক্ষার্থীকে বস্ত্রহীন করে দেওয়ানো হলো ‘জয় বাংলা’ স্ল…
  • ১২ জুন ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন দুই উপ-উপাচার্যের দা…
  • ১২ জুন ২০২৬
ব্র্যাক ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ১৫ জুন পর্যন্ত
  • ১২ জুন ২০২৬
সরকারি কলেজে অধ্যক্ষের সঙ্গে সহকারী অধ্যাপকের মধ্যে মারামার…
  • ১২ জুন ২০২৬
পটুয়াখালী জেলা প্রশাসকের  কার্যালয়ে চাকরি, পদ ৯, আবেদন ৭ জু…
  • ১২ জুন ২০২৬
×