কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক © সংগৃহীত

এবার কন্যা সন্তানের বাবা হলেন দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক মুশফিকুর রহিম। দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন এই ব্যাটার। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন গণমাধ্যম মুশফিকুর রহিমের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। জানা গেছে, ফুটফুটে কন্যা সন্তানের জনক হয়েছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক। 

সন্তান ও মায়ের জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন মুশফিক। ছবিতে মুশফিকের প্রথম সন্তান মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান। সন্তানের বিষয়ে মুশফিকুর রহিমের ফেসবুক থেকে এক পোস্টের মাধ্যমে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দিয়েছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের জন্য সকলে দোয়া করবেন।’

সদ্য বাবা হলেও জাতীয় দলের খেলা থাকায় খুব বেশি ছুটি পাচ্ছেন না মুশফিকুর রহিম। আগামী ১৩ তারিখ ফের বসবেন শ্রীলঙ্কার বিমানে। কলম্বোতে এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে, এই ম্যাচ খেলতেই তিনি আবার যাবেন শ্রীলঙ্কায়। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। 

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন মুশফিকুর রহিম। গত ৮ সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার ম্যাচ শেষে ১০ তারিখে পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। পরে জানা যায়, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9