রিজার্ভ ডেতে গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ

১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM

© সংগৃহীত

এশিয়া কাপের ভারত-পাকিস্তানের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। ফলে আজ রবিবার সম্পন্ন করতে পারলো না আয়োজকরা। ম্যাচটি আগামীকাল সোমবার রিজার্ভ ডেতে সরে গেছে। 

রিজার্ভ ডেতে ম্যাচ হওয়ায় নিয়ম অনুযায়ী, যেখান থেকে খেলা শেষ হয়েছে সেখান থেকে পুরো ম্যাচই মাঠে গড়াবে। অর্থাৎ ২৪.১ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ১৪৭ রান করা ভারত সোমবার বাকি ২৫.৫ ওভার ব্যাটিং করবে। এরপর বৃষ্টি না হলে পুরো ৫০ ওভার খেলবে পাকিস্তানও।

আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারত। ওপেনিং জুটিতে ১৬.৪ ওভারে ১২১ রান তোলে তারা। রোহিত শর্মা ফিরে যান ৪৯ বলে ছয়টি চার ও চার ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেছ। অন্য ওপেনার শুভমন গিল ৫২ বলে ১০ চারের শটে ৫৮ রানের ইনিংস খেলে।

ওই দুই ব্যাটারকে পরপর সাজঘরে পাঠান শাহিন আফ্রিদি ও শাদাব খান। এরপর ক্রিজে আসা বিরাট কোহলি ৮ ও চারে নামা কেএল রাহুল ১৭ রান করলে বৃষ্টি নামে। পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি তারা।

লম্বা সময় বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর মাঠ পরিচর্যার কাজ শুরু হয়। মাঠ অনেকটা শুকিয়ে আনেন মাঠকর্মীরা। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা দুই আম্পায়ার তিনবার মাঠ পরিদর্শনে নামেন। এরপর দুই অধিনায়কের সঙ্গে আলোচনাও করেন। শেষ পর্যন্ত সবার সম্মতিতে ম্যাচটি রিজার্ভ ডে’তে খেলানোর সিদ্ধান্ত হয়।

প্রায় এক ঘণ্টা বৃষ্টির পর নতুন করে বৃষ্টি না নামলেও দিনের খেলাটি পরিত্যক্ত হওয়ার কারণ মনে করা হচ্ছে খেলোয়াড়দের সুরক্ষা। অক্টোবরে বিশ্বকাপ থাকায় ভেজা মাঠে দুই দলের টিম ম্যানেজমেন্ট কার্টেল ওভারেও ম্যাচের বাকি অংশ খেলতে সম্মত হননি। আম্পায়াররাও ভেজা মাঠে ঝুঁকি নিয়ে ম্যাচ পরিচালনা করতে চাননি বলে জানা গেছে।

প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9