নাঈমকে নিয়েই টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

টুর্নামেন্টে টিকে থাকতে টাইগারদের সামনে আজ জয়ের বিকল্প নেই। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জিততে হবে। আর হারলেই সাকিব বাহিনীকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। টিকে থাকার লড়াইয়ে টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। টসের সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, দলে আফিফ হোসেনের জায়গায় স্পিনার নাসুম আহমেদকে অর্ন্তভুক্ত করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর)  কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। আজকের ম্যাচটিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

এই ম্যাচে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের। আর হারলেই শেষ ফাইনালের স্বপ্ন। তবে ডু অর ডাই ম্যাচটির আগে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে বাজেভাবে হারের পূর্বস্মৃতি। সেই হারের প্রতিশোধ নিয়ে জয়ের ধারায় ফিরতে নতুন ভেন্যুতে নতুনভাবে শুরু করতে বদ্ধপরিকর টিম টাইগার্স। 

এই মাঠেই ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেই জয় বাংলাদেশকে পৌঁছে দেয় ওই টুর্নামেন্টের ফাইনালে। আজ একই ফল সাকিবদের এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে দেবে না যদিও, ভারত ম্যাচের আগে মনোবলে অবশ্যই বড় শক্তি জোগাবে। পাশাপাশি ফাইনালের পথেও এগিয়ে রাখবে কিছুটা।

এদিকে, কলম্বো শহরে চলছে ভরা বর্ষার মৌসুম। প্রবল বৃষ্টিপাতের কারণে এরইমাঝে দেখা দিয়েছে বন্যা। এর মধ্যেই শ্রীলঙ্কার রাজধানীতেই হচ্ছে এশিয়া কাপের হাইভোল্টেজ সব ম্যাচ। সুপার ফোরের লড়াইয়ে আজ কলম্বোতেই খেলতে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির চোখ রাঙানি। আবহাওয়া বার্তা অনুযায়ী, বৃষ্টিতে ভেসে যেতে পারে এশিয়া কাপের ম্যাচটি। 

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

শ্রীলংকা সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, কাশুন রাজিথা ও মাথিসা পাথিরানা।

ট্যাগ: ক্রিকেট
প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9