ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা, সরাসরি দেখা যাবে যেভাবে

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নামছে আর্জেন্টিনা। ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলগত অনুশীলন সম্পন্ন করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে  মেসি-মার্টিনেজরা। আর্জেন্টিনার মাঠ বুয়েনস আয়ার্সের স্তাদিও মনুমেন্তালেতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

আর্জেন্টিনায় সরাসরি ম্যাচটি দেখাবে দেশটির টেলিভিশন পাবলিকাতে। বাংলাদেশ বা ভারতের কোনো চ্যানেলে সরাসরি না দেখালেও লাইভ স্ট্রিম অ্যাপ ডিএজেডএনতে সরাসরি দেখা যাবে। এছাড়া ইউটিউবের বিভিন্ন চ্যানেলেও দেখা যাবে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার আগে জুনে দুইটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে ইন্দোনেশিয়া ও  অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনজালেজ; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ।

সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিংয়ে নতুন শীর্ষ দল, ফের পেছাল ব্রাজিল-আর্জেন্ট…
  • ০১ এপ্রিল ২০২৬
নানাবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে …
  • ০১ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বো…
  • ০১ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে যেভাবে প্রযুক্তির ব্যবহার…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence