ব্যালন ডি’ অরের প্রাথমিক তালিকায় মেসি-হালান্ড, নেই রোনালদো

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
ব্যালন ডি’ অরের প্রাথমিক তালিকায় মেসি-হালান্ড

ব্যালন ডি’ অরের প্রাথমিক তালিকায় মেসি-হালান্ড © সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ৩০ অক্টোবর ব্যালন ডি’অর জয়ীর নাম নাম ঘোষণা করা হবে। পুরুষ বিভাগে বর্ষসেরা নির্বাচনের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির সঙ্গে আর্লিং হালান্ড। কিন্তু সেই তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৪ সাল থেকে প্রতিবছর ব্যালন ডি'অরের তালিকায় রোনালদো থাকলেও এবার ৩০জনের  প্রাথমিক তালিকায় জায়গা হয়নি। 

বুধবার ( ০৬ সেপ্টেম্বর) রাতে ব্যালন ডি'অরের জন্য মনোনীত ফুটবলারদের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। 

এর আগে সাতবার এই ট্রফি ছুয়ে দেখেছেন মেসি। প্রতিবারই তার সঙ্গে দৌড়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু ২০ বছর পর ব্যালন ডি’অর জয়ের প্রাথমিক তালিকার ৩০জনেও জায়গা হয়নি তার। রোনালদো পাঁচবার জিতেছেন এই পুরষ্কার। এবারই প্রথম তালিকায় নেই তিনি।

ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র তালিকায় থাকলেও নেই নেইমারের নাম। গত বছরও ব্যালন ডি'অর তালিকায় ছিলেন না ব্রাজিলিয়ান এই তারকা। ৩০ জনের তালিকায় আছেন ২০২২ আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। গেল মৌসুমে ট্রেবল জয়ী আর্লিং হালান্ড। আছেন গত বছর ব্যালন ডি'অর জেতা করিম বেনজেমাও।

এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির মূল প্রতিদ্বন্দ্বীতা হবে আর্লিং হালান্ডের সঙ্গে। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা এই ফুটবলারের গত মৌসুম প্রিমিয়ার লিগে ৩৯ ম্যাচ খেলে ৪২ গোল করেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও ১১ ম্যাচে ১২ গোল রয়েছে তার। 

৩০ জনের তালিকা
ভিক্টর ওসিমহেন, কিলিয়ান এমবাপ্পে, লুকা মদ্রিচ, হ্যারি কেইন, রবার্ট লেভানডফস্কি, আন্তোনিও গ্রিজমান, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি, রদ্রি, মার্টিন ওডেগার্ড, আর্লিং হালান্ড, ইকাই গুনদোয়ান, জুলিয়ান আলভারেজ, ইয়সিন বুনো, ভিনিসিউস জুনিয়র, করিম বেনজেমা, মোহামেদ সালাহ, জামাল মুসিয়ালা, গাভার্দিওল, আন্দ্রে ওনানা, কোলো মুয়ানি, জুড বেলিংহ্যাম, ডি ব্রুইনে, বার্নার্দো সিলভা, বুকায়ো সাকা, এমি মার্তিনেজ, নিকো বারেল্লা, রুবেন দিয়াস, খবিচা কভারাসখেলিয়া, কিম মিন-জে।

প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9