ফিফটি করে আউট সাকিব

০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM

© সংগৃহীত

শুরুতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের ৯.১ ওভারে দলীয় ৪৭ রানেই আউট হন ৪ ব্যাটসম্যান। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু হাফ সেঞ্চুরি করার পর ক্রিজে আর টিকতে পারলেন না অধিনায়ক সাকিব আল হাসান।

ফাহিম আশরাফের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে দিয়ে মাঠ ছাড়েন সাকিব। আউট হওয়ার আগে তিনি ৫৭ বলে করেন ৫৩ রান। এখন ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম ও শামিম পাটোয়ারী। মুশফিক ৭২ বলে ৫০ এবং শামিম ১ বলে ১ রান সংগ্রহ করেছেন। এ রিপের্ট লেখা পর্যন্ত বাংলাদেশে দলের সংগ্রহ ৩০ ওভারে ১৫০ রানে ৫ উইকেট।

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আগে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ।

নাসিম শাহের শর্ট অব লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন মিরাজ। তার বিদায়ে ১.১ ওভারে ০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 

মিরাজ আউট হওয়ার পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। ১৩ বলে চার বাউন্ডারিতে ১৬ রান করা লিটন শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। 

হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে রউফের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাইম শেখ। তিনি ২৫ বলে চার বাউন্ডারিতে ২০ রানে ফেরেন।

৯.১ ওভারে দলীয় ৪৭ রানে হারিস রউফের দ্বিতীয় শিকার হন তাওহিদ হৃদয়। রউফের বলে বোল্ড হয়ে ফেরেন তাওহিদ।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬