সাকিব-মুশফিকে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM

© সংগৃহীত

শুরুতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের ৯.১ ওভারে দলীয় ৪৭ রানেই আউট হন ৪ ব্যাটসম্যান। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা।

দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তাদের অনবদ্য জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে ঘুরে দাাঁড়িয়েছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪২ রান। ৫১ ও ৪৫ রানে ব্যাট করছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আগে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ।

নাসিম শাহের শর্ট অব লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন মিরাজ। তার বিদায়ে ১.১ ওভারে ০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 

মিরাজ আউট হওয়ার পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। ১৩ বলে চার বাউন্ডারিতে ১৬ রান করা লিটন শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। 

হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে রউফের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাইম শেখ। তিনি ২৫ বলে চার বাউন্ডারিতে ২০ রানে ফেরেন।

৯.১ ওভারে দলীয় ৪৭ রানে হারিস রউফের দ্বিতীয় শিকার হন তাওহিদ হৃদয়। রউফের বলে বোল্ড হয়ে ফেরেন তাওহিদ।

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081