© ফাইল ছবি
লিটন দাস থাকা সত্ত্বেও আগের ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়ে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজে আস্থা রেখেছিল বাংলাদেশ। তবে এদিন হতাশ করেছেন এই অলরাউন্ডার। নাসিম শাহর করা দ্বিতীয় ওভারের প্রথম বলে রানার খাতা না খুলেই আউট হয়েছেন তিনি। লেগ স্টাম্পে রাখা বলে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে সহজ ক্যাচ তুলে দেন তিনি।
এ নিয়ে ক্যারিয়ারের প্রতিটি ওয়ানডে ম্যাচেই নিজের প্রথম ওভারে উইকেট পেলেন নাসিম শাহ। এদিন ১৩তম ওয়ানডে খেলতে নেমেছেন এই পেসার।