সুয়ারেজ-কাভানিকে ছাড়াই উরুগুয়ের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
সুয়ারেজ-কাভানিকে ছাড়াই উরুগুয়ের দল ঘোষণা

সুয়ারেজ-কাভানিকে ছাড়াই উরুগুয়ের দল ঘোষণা © সংগৃহীত

আগামী ৯ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে উরুগুয়ে। তার আগে, বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ২৫ সদস্যের সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির। 

সুয়ারেজ-কাভানির অনুপস্থিতিতে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিবেন লিভারপুল তারকা দারউইন নুনেজ। ৯ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ও ১৩ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে উরুগুয়ে। দুই সেরা অ্যাটাকিং তারকাকে ছাড়াই আগামী দুই ম্যাচ খেলবে উরুগুয়ে। 

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে খেলেন ৩৬ বছর বয়সী সুয়ারেজ। দল থেকে বাদ পড়ার পর সুয়ারেজ হতাশার কথা জানিয়েছেন। ইএসপিএন ব্রাজিলের অনুষ্ঠান ‘বোলা দা ভেজ’-এ জানান, ‘কোচ (বিয়েলসা) বা ফেডারেশনের পক্ষ থেকে তার সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি। ব্রাজিলে আসার পর ভাবতে পারেন, আমাকে এখনও হয়তো যোগ্যতার পরীক্ষা দিতে হবে। আমি শান্তই আছি। কারণ এখনও অনেক কিছু দিতে পারি, সেটা বোঝানোর মতো পারফরম্যান্সই করেছি।’

কাভানিও চলতি মৌসুমে ভিয়ারিয়াল ছেড়ে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে। ১৩৭ ম্যাচে ৬৮ গোল নিয়ে সুয়ারেজ উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৫৮ গোল নিয়ে এরপরই আছেন এক ম্যাচ কম খেলা কাভানি। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায়ও সেরা তিনে আছেন তারা দুজন।

২০১০ সালে প্রথম বিশ্বকাপ খেলা সুয়ারেজ-কাভানি টানা চারটি বিশ্বকাপ খেলেছেন। এই মৌসুমেও সুয়ারেজের ফর্ম খুব একটা খারাপ না। গ্রেমিওর হয়ে এরই মধ্যে ১৫ গোল করেছেন। 

অন্যদিকে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার পর ৫ ম্যাচে ১ গোল করেছেন কাভানি। তাদের অবর্তমানে বাছাইপর্বে উরুগুয়ের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনেজ। 

চিলি ও ইকুয়েডরের বিপক্ষে উরুগুয়ের স্কোয়াড :

গোলরক্ষক: সার্জিও রোচেত, ফ্রাঙ্কো ইসরায়েল ও সান্তিয়াগো মেলে।

ডিফেন্ডার: সান্তিয়াগো বুয়েনো, ব্রুনো মেন্দেজ, সেবাস্তিয়ান কাসারেস, পুমা রদ্রিগেজ, মাথিয়াস অলিভিয়েরা, হোয়াকুইন পিকুইয়ারেজ, মাতিয়াস ভিনা ও লুকাস ওলাজা।

মিডফিল্ডার: ফেদেরিকো ভালভার্দে, নাহিতান নান্দেজ, ফেলিপে কারবালো, এমিলিয়ানো মার্টিনেজ, মানুয়েল উগার্তে ও নিকোলাস দে লা ক্রুজ।

ফরোয়ার্ড: অগাস্টিন কানোব্বিও, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ফাকুন্দো তোরেস, ব্রিয়ান রদ্রিগেজ, ফাকুন্দো পেলিস্ত্রি, ক্রিস্টিয়ান অলিভিয়েরা, ম্যাক্সি গোমেজ ও ডারউইন নুনেজ।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9