প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন আন্তনি

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
আন্তনি ও তার সাবেক প্রেমিকা

আন্তনি ও তার সাবেক প্রেমিকা © ফাইল ফটো

সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে আন্তনির বিরুদ্ধে। এ কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার।

বলিভিয়া ও পেরুর বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ব্রাজিল স্কোয়াডে ছিল আন্তনির নাম। কিন্তু তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

ব্রাজিলের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আন্তনির বিরুদ্ধে পুলিশে নির্যাতনের অভিযোগ এনেছেন তার সাবেক প্রেমিকা গ্র্যাব্রিয়েলা। এই অভিযোগের তদন্তে নেমেছে সাও পাওলো ও ম্যানচেস্টার পুলিশ।

গত ১৫ জানুয়ারি ম্যানচেস্টারেরে একটি হোটেল আন্তনি তাকে নিপীড়ন করে বলে অভিযোগ গ্যাব্রিয়েলার। আন্তনি গ্যাব্রিয়েলার সঙ্গে ঝগড়ার কথা স্বীকার করলেও শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করার অভিযোগ স্বীকার করেননি।

আন্তনি বলেন, ‘এসব অভিযোগ একদমই মিথ্যা। প্রমাণ তৈরির কাজ চলছে, সব প্রমাণ তৈরি হলে দেখাবো আমি নির্দোষ। পুলিশ আশা করি আমার নির্দোষ থাকার সত্যতা খুঁজে পাবে।’

ট্যাগ: ফুটবল
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬