গুজব নয়, এবার সত্যিই মারা গেলেন হিথ স্ট্রিক

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
এবার সত্যিই মারা গেলেন হিথ স্ট্রিক

এবার সত্যিই মারা গেলেন হিথ স্ট্রিক © সংগৃহীত

এবার সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তী ক্রিকেটার হিথ স্ট্রিক। যিনি জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলে পেস বোলিং কোচ ছিলেন। এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক। জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিসও।

ফেসবুক পোস্টে তার স্ত্রী নাদিনে স্ট্রিক বলেন, ২০২৩ সালে ৩ সেপ্টেম্বর (আজ) ভোরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার সুন্দর সন্তানদের বাবাকে দেবদূতদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তিনি নিজ পরিবার ও স্বজনদের সঙ্গে শেষ দিনগুলো কাটাতে চেয়েছিলেন। তিনি প্রেম এবং শান্তিতে আচ্ছাদিত ছিলেন এবং পার্কে একা হাঁটেননি। আমাদের আত্মা অনন্তকালের জন্য আবদ্ধ, স্ট্রিকি। যতক্ষণ না আমি আবারও তোমাকে আঁকড়ে ধরি।

18781d87-4356-43e2-b3da-0d00e6db90f6

চলতি বছরের মে মাসে ক্যানসার ধরা পড়ে জিম্বাবুয়ের সাবেক এই তারকা ক্রিকেটারের। এরপরই উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হয় স্ট্রিককে। সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। 

এর আগে গত ২৩ আগস্ট হিথ স্ট্রিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হেনরি ওলোঙ্গার একটি টুইটে হয়েছিল সেটার সূত্রপাত। পরে হিথ নিজেই জানান, তিনি বেঁচে আছেন, ভালো আছেন। তবে ক্যানসারে আক্রান্ত সাবেক এই ক্রিকেটার বেঁচে থাকলেও জীবন–মুত্যুর সন্ধিক্ষণে ছিলেন। সেটাই প্রমাণিত হলো আজ। ক্যান্সারের কাছে হেরে মাত্র ৪৯ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন জিম্বাবুয়ের কিংবদন্তি এই ক্রিকেটার।

গত মে মাসে খবর আসে, কোলন এবং যকৃতের ক্যান্সারে আক্রান্ত স্ট্রিক। ক্যান্সার তখন ছিল চতুর্থ স্তরে। দক্ষিণ আফ্রিকার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। তখনই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, স্ট্রিকের বেঁচে ফেরাটা হবে অলৌকিক।

এবার সত্যিই মারা গেলেন টাইগারদের সাবেক বোলিং কোচ

হিথ স্ট্রিক জিম্বাবুয়ের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন। ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশকে নেতৃত্ব দিয়েছেন এই পেসার। খেলেছেন ৬৫ টেস্ট ও ১৮৯ ওয়ানডে। বাংলাদেশ জাতীয় দলে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। জিম্বাবুয়ের ইতিহাসে একমাত্র বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট শিকার করেছেন স্ট্রিক। ১২ বছরের ক্যারিয়ারের পুরোটা সময় একটা নড়বড়ে বোলিং ইউনিটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দারুণ অবদান রাখতেন। টেস্টে ২১৬ উইকেটের পাশাপাশি তাই রান ১৯৯০। ১১টি ফিফটির সঙ্গে সেঞ্চুরিও রয়েছেন একটি। ওয়ানডেতে ২৩৯ উইকেটের সঙ্গে রান করেছেন ২৯৪৩। ১৯৯৩ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে করাচিতে টেস্ট অভিষেকে উইকেটশূন্য ছিলেন স্ট্রিক।

তবে রাওয়ালপিন্ডিতে পরের টেস্টেই ৮ উইকেট নিয়ে জানান দেন নিজের সামর্থ্যের। ২০০৫ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন স্ট্রিক। পরে কোচিং ক্যারিয়ারে জড়ান। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। আইসিসি দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভঙ্গের দায়ে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হন স্ট্রিক। 

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081