২০ দলে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ

২৯ জুলাই ২০২৩, ১১:২৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পোস্টার

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পোস্টার © সংগৃহীত

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বকাপের নবম আসরে ২০ দলের অংশগ্রহণে হবে বৈশ্বিক এ টুর্নামেন্টটি। ইতোমধ্যে আসরের ১৫টি দল নির্বাচিত হয়েছে, ফলে বাকি রয়েছে আর মাত্র ৫ দল। 

শুক্রবার (২৮ জুলাই) রাতে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় মাধ্যম ইএসপিএনক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ৩০ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। 

এ দিকে বৈশ্বিক এই আসরের জন্য এই মুহূর্তে ভেন্যু নির্বাচন চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি থেকে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কয়েকটি ভেন্যু পরিদর্শন করেছে। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি দেশের মোট ১০টি ভেন্যুতে হবে। যা আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত করা হবে। 

বিশ্বকাপের নবম এই আসরে আয়োজক দেশ হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শীর্ষ দশে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস সরাসরি জায়গা করে নেয় মূল পর্বে। এরপরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি নতুন করে নাম লিখিয়েছে। এবার যুক্তরাষ্ট্র থেকে ১টি, এশিয়া থেকে ২টি এবং আফ্রিকার ২টি দেশ নাম লেখানোর অপেক্ষায় রয়েছে।

বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9