হারমানপ্রীতকে শাস্তি দিল আইসিসি

২৫ জুলাই ২০২৩, ০৭:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। এরপর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেও বির্তকিত কান্ড করেন। বাংলাদেশের নারী দলের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তার এমন আচরণের জন্য এবার শাস্তি  দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

বাংলাদেশের বিরুদ্ধে গত শনিবারের ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দিয়েছিলেন হরমানপ্রীত। সেটার জন্য তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং ম্যাচ ফি কেটে নেওয়া হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করেন হরমানপ্রীত। সেই কারণে তার ম্যাচ ফির আরও ২৫ শতাংশ কেটে নেওয়া হল।

অর্থাৎ ম্যাচ ফির মোট ৭৫ শতাংশ কেটে নেওয়া হল হরমানপ্রীতের। সেই সঙ্গে দু’টি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। এর ফলে একটি টেস্ট অথবা দু’টি এক দিনের ম্যাচ বা টি-টোয়েন্টি থেকে নির্বাসিত হরমানপ্রীত।

দু’ম্যাচ নির্বাসনের ফলে আগামী মাসে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা হবে না হরমানপ্রীতের। ভারত ফাইনালে উঠলে খেলতে পারবেন তিনি। কারণ তার দল যে ধরনের ম্যাচ আগে খেলবে তার জন্য সেই ফরম্যাটের ম্যাচেই শাস্তি কার্যকর হবে।  

জানা গেছে, ভারতের মহিলা দলের পরবর্তী খেলা এশিয়ান গেমসে। ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংঝৌতে শুরু এশিয়ান গেমস। আইসিসি ক্রমতালিকা অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। অর্থাৎ, তার আগে হরমানপ্রীতকে শাস্তি দেওয়ায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। দল যদি ফাইনালে ওঠে তা হলে সরাসরি তিনি ফাইনালে খেলতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9