দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন হারমানপ্রীত

২৫ জুলাই ২০২৩, ১১:০০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হারমানপ্রীত কৌর

হারমানপ্রীত কৌর © ফাইল ছবি

বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজ ১-১ ড্র হয়। ভারতের বিপক্ষে টাইগ্রেসরা প্রথম জয় পায়। সিরিজের শেষ ম্যাচও ড্র হয়। সে ম্যাচে ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙ্গাসহ আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেন। তার শাস্তি হিসেবে ২ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তিনি।

৭৫ শতাংশ জরিমানা এবং ৪ ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন তিনি। আর এবার নিশ্চিত হলো, আচরণবিধি ভঙের দায়ে দুই ম্যাচের জন্য বহিষ্কার হতে যাচ্ছেন হারমানপ্রীত।

বাংলাদেশের সাথে গত ২২ জুলাইয়ের ম্যাচে দুটি আচরণবিধি ভেঙেছেন ভারতীয় অধিনায়ক। প্রথমত, আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি। সেইসঙ্গে আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ। আর খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: স্টাম্প ভেঙে শাস্তি পেতে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক

শুধু এখানেই থামেননি হারমানপ্রীত। ম্যাচ পরবর্তী সময়ে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সফরে আসার আগে বাজে আম্পায়ারিং সামলানোর প্রস্তুতি নিয়ে আসতে হবে। এটি আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের অপরাধ। এর আগে কোনো নারী ক্রিকেটারই এই পর্যায়ের অপরাধ করেননি। 

আউটের পর স্টাম্প ভাঙার কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। আর আম্পায়ারিংয়ের সমালোচনা করায় ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এর ফলে পরবর্তী একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়। হারমানপ্রীতের জন্যেও থাকছে এই নিয়ম। যার ফলে চলতি বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই খেলতে হবে ভারতীয়দের।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9