বিশ্বকাপ আসরে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

২৪ জুলাই ২০২৩, ১২:১৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক © ফাইল ফটো

নারী বিশ্বকাপ-২০২৩ আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে শুরু হওয়া এ বিশ্বকাপে উভয় দলেরই এটি প্রথম ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতালি ও ব্রাজিলের প্রতিপক্ষ পানামা। আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ইডেন পার্কে। 

অন্যদিকে, ব্রাজিল ও পানামার মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার কুপারস স্টেডিয়ামে (হিন্দমার্শ স্টেডিয়াম)। ম্যাচ দুইটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

আর্জেন্টিনা ‘জি’ গ্রুপ থেকে এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে। যেখানে বাকি প্রতিপক্ষরা হলো ইতালি, দক্ষিণ আফ্রিকা ও সুইডেন। অন্যদিকে ব্রাজিল অংশ নিচ্ছে ‘এফ’ গ্রুপ থেকে। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ হলো পানামা, জ্যামাইকা ও ফ্রান্স।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

ট্যাগ: ফুটবল
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9