ইমার্জিং এশিয়া কাপ

বড় ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

২৩ জুলাই ২০২৩, ১০:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভারতের উইকেট তুলে নিয়ে পাকিস্তান খেলোয়াড়দের উল্লাস

ভারতের উইকেট তুলে নিয়ে পাকিস্তান খেলোয়াড়দের উল্লাস © সংগৃহীত

ভারত-পাকিস্তান মানেই উত্তেজনা। সেটা জাতীয় দল হোক বা এর বাইরে। রাজনীতের মাঠে যেমন একে অপরের শত্রু, তেমনি খেলার মাঠেও কেউ কম যায় না। এবার সেই উত্তেজনা আরও একটু বাড়িয়ে দিল ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল। মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভরত-পাকিস্তান। কিন্তু ফাইনালে ভারত কোনো ভাবেই দাঁড়াতে পারলো না পাকিস্তানের বিপক্ষে। বোলিংয়ে ছন্নছাড়া ভারত ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাটিংয়েও। সেই সুবাদে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ধরে রাখল পাকিস্তান।  

রবিবার (২৩ জুলাই) ফাইনালে টস হেরে পাকিস্তান ‘এ’ দল আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৪০ ওভারেই গুটিয়ে যায় ভারত ‘এ’ দল। তাদের সংগ্রহে আসে ২২৪ রান। ফলে ১২৮ রানের জয়ে ইমার্জিং এশিয়া কাপে আবারও শিরোপা ঘরে তুললো পাকিস্তান।  

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক ইয়াশ ধুল। তার সিদ্ধান্ত যে ভুল ছিল সেটিই যেন প্রমাণ করতে চাইলেন পাকিস্তানি ব্যাটাররা। দুই ওপেনার সাইম আইয়্যুব আর সাহিবজাদা ফারহান রান তুলেছেন ওভারপ্রতি ৭ এর কাছাকাছি গড়ে। সাইম আইয়্যুব কিছুটা আগ্রাসী হয়েই ব্যাট চালিয়েছেন পুরোটা সময়।  ওপেনিং জুটিতে ১৭.২ ওভারে ১২১ রান যোগ করে তারা।

সাইমের আউট হলেও অন্য ওপেনার সাহিবজাদা ফারহান ছিলেন আরও কিছুটা সময়। তার ৬২ বলে ৬৫ রানের ইনিংসটি থামে রানআউটের কারণে। তিনে নামা ওমার ইউসুফও রান পেয়েছেন। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। এরপরেই যেন ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। চার রানের ব্যবধানে তিন উইকেট হারায় তারা। দুই বলে দুই উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরান রিয়ান পরাগ। 

কিন্তু এরপরেই ম্যাচে আবার হাল ধরে পাকিস্তান। ৬ষ্ঠ উইকেটে তৈয়ব তাহির আর মোবাসির খান যোগ করেন ১২৬ রান। ৭১ বলে ১২ চার এবং ৪ ছয়ে ১০৮ রান করে সাজঘরে ফেরেন তাহির। মোবাসির খেলেন ৩৫ রানের কার্যকরী এক ইনিংস। 

শেষদিকে মেহরান মুমতাজের ১৩ আর মোহাম্মদ ওয়াসিমের ১৭ রানের ক্যামিওতে ৩৫২ রানে থামে পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে ২ টি করে উইকেট শিকার করেন রিয়ান পরাগ এবং রাজবর্ধন হাঙারগেকার।

জবাব দিতে নামা ভারতের শুরু খারাপ হয়নি। ওপেনিং জুটিতে ৬৪ রান যোগ করে তারা। সুদর্শন ২৯ রান করে ফিরে যান। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ৪০ ওভারে ২২৪ রানে অলআউট হয়েছে ভারত। দলটির হয়ে ওপেনার অভিষেক শর্মা সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া ইয়াশ ধুল ৩৯ রান করেন। 

পাকিস্তানের হয়ে আরশাদ ইকবাল, মেহরান মুমতাজ ও ওয়াসিম জুনিয়র দুটি করে উইকেট নিয়েছেন। সুফিয়ান মুকিম নিয়েছেন তিন উইকেট। এর আগে ভারতের হয়ে হাঙ্গারগেকার ও রায়ান প্রাগ দুটি করে উইকেট নেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9