এশিয়া কাপের সূচিতে পরিবর্তন, বাংলাদেশের খেলা যেদিন

১৯ জুলাই ২০২৩, ১২:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এশিয়া কাপের সূচিতে পরিবর্তন

এশিয়া কাপের সূচিতে পরিবর্তন © সংগৃহীত

আগামী ৩১ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি পরিবর্তন করে একদিন এগিয়ে ৩০ আগস্ট করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) এমন তথ্য দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। যেখানে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নবাগত নেপাল। এরপর আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ৩ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না ভারতীয় দল। এ নিয়ে অনেক নাটকের পর সমাধান আসে ‘হাইব্রিড মডেলে’। পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের অনুমোদন গত জুনে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

প্রস্তাব অনুযায়ী, ১৩ ম্যাচের ৪টি হবে পাকিস্তানে এবং বাকি ৯টি হবে শ্রীলঙ্কায়। যেখানে ভারতের কোনো ম্যাচ পাকিস্তানে রাখা হয়নি। এদিকে পাকিস্তানে হওয়া ৪ ম্যাচ লাহোরে আয়োজনের কথা ছিল। তবে পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ সর্বশেষ খসড়া সূচিতে দ্বিতীয় ভেন্যু হিসেবে মুলতানের নাম যুক্ত করেছেন। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। 

টুর্নামেন্টের সূচি একদিন আগালেও, ফাইনাল আগের নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে বলে দাবি ওয়েবসাইটটির। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় হবে এবারের এশিয়া কাপের ফাইনাল। এবারের এশিয়া কাপের সব ম্যাচ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট ৬টি দল খেলবে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নেপাল রয়েছে। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

আরও পড়ুন: আগামী ৪ মাসে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হবে ৯টি

উল্লেখ্য, ছয় দল নিয়ে হচ্ছে এবারের টুর্নামেন্ট। পাঁচ দল আগেই নিশ্চিত হয়েছিল। ষষ্ঠ দল হিসেবে প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে ওঠে নেপাল। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে নেপাল। 

এদিকে, চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপকে সামনে রেখে গত ২৭ জুন সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি কোনো দেশ। তবে তার আগেই বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০ দলের ১০ অধিনায়কের ছবি দিয়ে একটি পোস্ট করেছে আইসিসি। সেখানে বাংলাদেশের অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবালও।

এসএসসির খাতা না দেখানোয় দুই শিক্ষার্থীকে কোপাল ৮-১০ জন
  • ১৮ মে ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ১৮ মে ২০২৬
তামিমের অ্যাডহক কমিটি বাতিলে রিটের শুনানি ২১ মে
  • ১৮ মে ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা…
  • ১৮ মে ২০২৬
এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
  • ১৮ মে ২০২৬
এসওএস হারম্যান কলেজের নবম শ্রেণির ছাত্র আহনাফ আর নেই
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081