বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

১৮ জুলাই ২০২৩, ১২:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড

বাংলাদেশ-নিউজিল্যান্ড © লোগো

আসন্ন ভারত বিশ্বকাপের পর বাংলাদেশকে আমন্ত্রন জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ সময় বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ব্ল্যাকক্যাপসরা। 

সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

সিরিজের শুরুতে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। যার প্রথমটি ১৭ ডিসেম্বর ডুনেডিনে খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ওয়ানডেতে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার।
 
এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।

বাংলাদেশের সাথে সফরসূচি ছাড়াও এদিন আরও তিনটি সিরিজের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বাংলাদেশের সাথে সিরিজের পরেই টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে কিউইরা। 

এরপর ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। 

উপযুক্ত সম্মান ও লন্ডনভিত্তিক সিন্ডিকেট চান না ইউরোপ-আমেরিক…
  • ০১ মার্চ ২০২৬
প্রথমবারের মতো রাকসুর উদ্যোগে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর অ…
  • ০১ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন সো…
  • ০১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে যা বলছে ইরান
  • ০১ মার্চ ২০২৬
এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে সুযোগ-সুবিধ…
  • ০১ মার্চ ২০২৬
ইরানের হামলায় আরব আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
  • ০১ মার্চ ২০২৬