যুক্তরাষ্ট্রের চেয়ে সৌদি লিগই ভালো: রোনালদো

১৮ জুলাই ২০২৩, ১০:৪১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত

ইউরোপের ক্লাবগুলোতে একসময় দাপিয়ে বেড়াতেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবে দুই মহাতারকাই পাড়ি জমিয়েছেন কম জনপ্রিয় দুটি লিগের হয়ে খেলতে। এমাসে বিশ্বজয়ী মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মিয়ামিতে। গতবছর রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবে প্রো লিগের ক্লাব আল নাসেরে। তবে সিআর সেভেনের মতে, যুক্তরাষ্ট্রের থেকে সৌদি প্রো লিগই ভালো।

সোমবার (১৭ জুলাই) রাতে ক্লাব প্রীতি ম্যাচে লা লিগার সেল্টা ভিগোর কাছে ৫-০তে হেরেছে রোনালদোর আল নাসের। ম্যাচের পর পর্তুগিজ মহাতারকার দিকে প্রশ্ন যায়, মেজর লিগ সকারে খেলার কোনো ইচ্ছা আছে কিনা। জবাবে বলেছেন, ‘না।’

‘আমি শতভাগ নিশ্চিত যে, ইউরোপীয় ক্লাবে আর ফিরছি না। আমার বয়স এখন ৩৮। এমনকি ইউরোপীয় ফুটবলেও আগের সেই জৌলুস নেই। একমাত্র প্রিমিয়ার লিগ সবার চেয়ে আলাদা এবং অন্যসব লিগ থেকে অনেক এগিয়ে। যুক্তরাষ্ট্রের চেয়ে সৌদি আরবের লিগ অনেক ভালো। 

রোনালদোর প্রত্যাশা এক বছরের মধ্যেই সৌদি লিগ আরও বেশি উন্নত পর্যায়ে যাবে। তুরস্কের কিংবা নেদারল্যান্ডসের ঘরোয়া লিগকেও ছাড়িয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই ফুটবল লিগ, এমনটা বিশ্বাস করেন সময়ের অন্যতম সেরা এই তারকা।

অবশ্য শুধু সৌদি লিগের প্রশংসা করেই ক্ষান্ত হননি রোনালদো। সমালোচনার জবাবও দিয়েছেন নিজের চিরচেনা ভঙ্গিমায়, ‘আমি সৌদি আরবে আসায় তারা আমার সমালোচনা করেছিলো… কিন্তু এখন কি হচ্ছে? আমিই সৌদি লিগে খেলার দরজা খুলে দিয়েছি আর এখন সব খেলোয়াড় এখানে যোগ দিচ্ছে।’  

আরও পড়ুন: জমকালো আয়োজনে মেসিকে বরণ করে নিয়েছে মায়ামি

সিআর সেভেনের পর বেশ কয়েকজন তারকা ফুটবলার যোগ দিয়েছেন সৌদি লিগে। করিম বেনজেমা, মার্সেলো ব্রোজোভিচ, এনগোলো কন্তে এবং রবের্তো ফিরমিনোসহ বেশ কয়েকজন নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবে।

মাসের শুরুতে আল নাসেরে যাওয়ার পর সোমবার রোনালদোর সঙ্গে মাঠে নেমেছিলেন ইন্টার মিলানের সাবেক খেলোয়াড় ব্রোজোভিচ। যদিও সেল্টার সঙ্গে হার ঠেকাতে পারেনি আল নাসের।

এদিকে, জমকালো আয়োজনের মাধ্যমে মেসিকে বরণ করে নিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। সেইসাথে তুলে দেয়া হয় ক্লাবের ১০ নাম্বার জার্সিটাও। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে স্বাগত জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ডেভিড বেকহ্যামের ক্লাব। পারফর্ম করেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ছিলেন পুয়োর্তো রিকোর র‌্যাপার ব্যাড বানি। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9