আফগান বধে টাইগারদের সিরিজ জয়

১৬ জুলাই ২০২৩, ১০:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উইকেট নেওয়ার পর বাংলাদেশ দলের উল্লাস

উইকেট নেওয়ার পর বাংলাদেশ দলের উল্লাস © সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয় জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততে ১৭ ওভারে  বাংলাদেশের প্রয়োজন ছিল ১১৯ রান।

অন্যদিকে সফরকারীদের প্রত্যাশা ছিল ঘুরে দাঁড়াতে পারলে অন্তত সিরিজ ড্র করে বাড়ি ফিরতে পারবে। তাদের সে আশায় গুড়ে বালি; বৃষ্টি বন্দনার দিনে সিরিজ টাইগারদের হাতেই উঠল।

বৃষ্টিতে দ্বিতীয় টি-টোয়েন্টি দেড় ঘণ্টারও বেশি সময় থমকে ছিল। ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ১৭ ওভারে। আফগানদের ইনিংসের ৭.২ ওভারে নামে বৃষ্টি। পরে খেলতে নেমে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। ২ উইকেটে ৩৯ রান ছিল আফগানদের।

বাকি সময়ে সফরকারীরা ৭ উইকেটে করেছে ১১৬ রান। তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে জিততে করতে হবে ১১৯ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন তাসকিন। দুটি করে পান সাকিব ও মোস্তাফিজ।

এর আগে টস হেরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছিল আফগানিস্তান। যেখানো ২১ বলে ২৫ রান করেছেন ওমরজাই।

আর বাংলাদেশের হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার ছিলেন তাসকিন। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান এসেছে লিটনের ব্যাট থেকে। এই জয়ে ২-০ ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৬.১ ওভারে ১১৯/৪ (সাকিব ১৮*, শামীম ৭*, হৃদয় ১৯, শান্ত ৪, আফিফ ২৪, লিটন ৩৫) লক্ষ্য ১১৯ রান।

আফগানিস্তান ১৭ ওভারে ১১৬/৭ (রশিদ ৬*, মুজিব ১*, জানাত ২০, আজমতউল্লাহ ২৫, নাজিবউল্লাহ ৫, ইব্রাহিম ২২, নবী ১৬, জাজাই ৪, গুরবাজ ৮)।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9