ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

১৬ জুলাই ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জয় শেষে উল্লাসে নারী ক্রিকেট দল

জয় শেষে উল্লাসে নারী ক্রিকেট দল © সংগৃহীত

ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। জ্যোতির দায়িত্বশীল ইনিংস আর মারুফা আক্তারের তেজদীপ্ত বোলিংয়ে পুড়েছে ভারত। বৃষ্টি আইনে ভারতকে ৪০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বৃষ্টির কারণে ৪৪ ওভার বেঁধে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইনিংসে। এক ওভার বাকি থাকতেই ১৫২ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কউর। ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান শারমীন আক্তার। কোনো রানই করতে পারেননি তিনি। ১৩ রান করেন মুর্শিদা খাতুন। ২৭ রানে আউট হন ফাজানা হক।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৯ রান করেন ৬৪ বল খেলে। এছাড়া সুলতানা খাতুনের ১৬, মুর্শিদা খাতুন ১৩, রাবেয়া খান ১৩ এবং ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে অপরাজিত ১২ রান।

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এসেছে দুটি পরিবর্তন

ভারতের আমানজাত কউর একাই নেন ৪ উইকেট। ২ উইকেট নেন দেবিকা ভাইদিয়া এবং ১ উইকেট দীপ্তি শর্মার। বৃষ্টি আইনে ভারতের সামনে ৪৪ ওভারে বেঁধে দেওয়া ১৫৪ রানের লক্ষ্য। শুরু থেকেই ভারতকে চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। ৬১ রানের মধ্যে ৫ শীর্ষ ব্যাটারকে সাজঘরে ফেরান তারা।

এরপর আমানজাত কউর ও দীপ্তি শর্মা ষষ্ঠ উইকেটে ৭১ বলে ৩০ রানের জুটি গড়ে ম্যাচটা প্রায় ভারতের দিকে নিয়ে এসেছিলেন। ২৯তম ওভারে জোড়া আঘাত হানেন মারুফা আক্তার।

টানা দুই বলে আমানজাত (১৫) ও স্নেহা রানাকে (০) ফিরিয়ে ভারতকে আবার ব্যাকফুটে ঠেলে দেন এই পেসার। পরের ওভারের প্রথম বলে ভারতের শেষ ভরসা দীপ্তি শর্মাকেও (৪০ বলে ২০) আউট করেন দেন রাবেয়া খান।

অর্থাৎ টানা তিন বলে তিন উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ৩৫.৫ ওভার খেলে ১১৩ রানে অলআউট হয় হারমিনপ্রিত কউরের দল। মারুফা আক্তার ২৯ রানে নেন ৪টি উইকেট। ৩০ রানে ৩ উইকেট শিকার রাবেয়া খানের।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের
  • ১৮ মে ২০২৬
স্কাউটে রাষ্ট্রপতি পদক পেলেন কুবি শিক্ষার্থী কিশোর কুমার
  • ১৮ মে ২০২৬
রেফারির ভুলেই শেষ নেইমারের বিশ্বকাপ স্বপ্ন!
  • ১৮ মে ২০২৬
হাবিপ্রবিতে কাঁচা আম-লিচু পাড়ার হিড়িক, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
  • ১৮ মে ২০২৬
এনসিপি থেকে সাগরকে বহিষ্কারের পর নতুন দায়িত্ব পেলেন দিনা
  • ১৮ মে ২০২৬
ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081