র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলো আর্জেন্টিনা

৩০ জুন ২০২৩, ১১:০৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© ফাইল ছবি

জয়রথে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ধরে রেখেছে শীর্ষস্থান। মৌসুমের শেষ পর্যায়ে এশিয়া সফরে দুটি জয় পাওয়া মেসিরাই আছে ফিফা র‍্যাঙ্কিংয়ের চূড়ায়। গতকাল বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। 

র‍্যাঙ্কিংয়ের পরের দুটি অবস্থানেও নেই কোনো পরিবর্তন। যথারীতি আর্জেন্টিনার পেছনে আছে গত আসরের রানার্সআপ ফ্রান্স। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ফলাফল খুব ভালো না হলেও তিনেই আছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা চলতি মাসে এশিয়া সফরে প্রীতি ম্যাচ খেলে দুটি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় মেসি-দি মারিয়ারা। পরের ম্যাচে একই ব্যবধানে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা। 

জুনে হওয়া ইউরো ২০২৪-এর বাছাইয়ের দুই ম্যাচের দুটিতেই জেতে ফ্রান্স। বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিউসের সমর্থনে গিনি ও সেনেগালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। 

গিনির বিপক্ষে প্রথম ম্যাচে ৪-১ গোলে জয় পেলেও সেনেগালের কাছে ৪-২ গোলে হেরে যায় ব্রাজিল। একধাপ এগিয়ে চার নম্বরে উঠেছে ইংল্যান্ড। আর এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে বেলজিয়াম। 

উয়েফা নেশন্স লিগে রানার্সআপ হওয়া ক্রোয়েশিয়ার উন্নতি হয়েছে এক ধাপ। তারা আছে ষষ্ঠ স্থানে। এক ধাপ নেমে সাতে নেদারল্যান্ডস। র‍্যাঙ্কিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। 

চলমান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ খেলে সেমি-ফাইনালে জায়গা করে নিলেও বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বর স্থানে।

ইমরান খানের পতনে মার্কিন চাপ ছিল, গুরুত্বপূর্ণ ‘সাইফার’ নথি…
  • ১৮ মে ২০২৬
দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা
  • ১৮ মে ২০২৬
গাকৃবিতে সরকারি ক্রয় ও ভ্যাট ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রশি…
  • ১৮ মে ২০২৬
সবার ওপরে এখন মুশফিক
  • ১৮ মে ২০২৬
এনআরবিসি ব্যাংকে চাকরি, আবেদন ৩১ মে পর্যন্ত
  • ১৮ মে ২০২৬
কাঁদলেন নেইমার
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081