মেসি যাওয়ার পর বার্সার প্রথম লিগ শিরোপা

১৫ মে ২০২৩, ১১:০৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
মেসি যাওয়ার পর বার্সার প্রথম লিগ শিরোপা

মেসি যাওয়ার পর বার্সার প্রথম লিগ শিরোপা © সংগৃহীত

স্পেনের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা। লিওনেল মেসি চলে যাওয়ার পর যেন পথ হারিয়ে ফেলেছিল। ২০২১ সালে বার্সার দায়িত্ব নিয়েই দলকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। অবশেষে সাবেক ফুটবলারের হাত ধরেই তিন মৌসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল কাতালান ক্লাবটি। এটি বার্সেলোনার ২৭তম লিগ শিরোপা। আগের ২৬ শিরোপার ১০টিই জিতেছে একবিংশ শতাব্দীতে; মেসির উপস্থিতিতে। 

রোববার (১৪ মে) রাতে এস্পানিওলের মাঠে শিরোপার সুবাস নিয়েই মাঠে নেমেছিল বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে এদিন ৪-২ গোলে জিতেছে জাভির শিষ্যরা। 

গত মৌসুমের মাঝপথে জাভি হার্নান্দেজ কোচের দায়িত্ব নিলে ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরতে শুরু করে ক্লাবটি। খেলোয়াড়ী জীবনের প্রায় পুরো ক্যারিয়ারটাই কাতালানদের হয়ে কাটিয়েছেন জাভি। জিতেছেন অনেক শিরোপা। তবে কোচ হিসেবে জেতা তার প্রথম লিগ শিরোপাটি বাকিগুলোর চেয়ে অন্যান্য হয়ে থাকবে। তাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ বলা যাবে। তবে আপাতত সময়টা আনন্দ করার।

২০ মিনিটে বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেহান্দ্রো বালদে। বার্সার জয় নিশ্চিত হয়ে যায় তখনই। ৪০ মিনিটে রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। লিগে এটি তার ২১তম গোল। বিরতির পরও এস্পানিওলের প্রতি চাপ অব্যাহত রাখে তারা। 

dhakapost

৫৩ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে দূরের পোস্টে থাকা জুলেস কুন্দে খুঁজে নিল জালের ঠিকানা। পরে এস্পানিওল দুই গোল শোধ দিলেও বার্সার উৎসব পণ্ড করতে পারেনি। লিগে এটি কাতালান ক্লাবটির ২৭তম শিরোপা। চার ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে তা। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৮৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।  

বার্সার প্রতিটি গোলেরই উদযাপন থেকে বের হচ্ছিল শিরোপা জয়ের সুবাস। কর্নেলা এল প্রাতে ১১ মিনিটে ক্লাবটিকে এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জয়ের অভ্যাস গড়ে ফেলা এই পোলিশ ফরোয়ার্ড বার্সায় এসেও সফল। মেসি যুগের পর প্রথম লিগ শিরোপা জয়ের পেছনের অন্যতম নায়ক তিনি। কোনো অঘটন না ঘটলে তিনিই জিততে যাচ্ছেন পিচিচি (সর্বোচ্চ গোলদাতা) ট্রফি।

dhakapost

সবশেষ ২০১৮-১৯ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। এরপরের সময়টাকে বার্সার ইতিহাসে সবচেয়ে কঠিন সময় বললেও ভুল হবে না হয়তো। একের পর এক সিনিয়ররা চলে যাওয়ায় পালা বদলের মধ্য দিয়ে যেতে থাকা ক্লাবটি। বাধ্য হয়ে লিওনেল মেসির ক্লাব ছাড়ার ঘটনা রীতিমত হতভম্ব করে তোলে সবাইকে। করোনাভাইরাস বেশ বড়সড় এক ধাক্কা দেয় ক্লাবটির আর্থিক পরিস্থিতিতে। একটা সময়ে মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যু নিয়েই বেশি আলোচনায় থেকেছে বার্সা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9