নারী ক্রিকেট দল

৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

০৯ মে ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ © সংগৃহীত

ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে দীর্ঘ ৯ বছর পর লঙ্কান নারী দলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে তারা।

দারুণ ফিফটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিগার। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৭৫ রান। ৫১ বলের ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ২ ছয়ে। সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে ৩ রানে জিতেছিল তারা। এরপর টানা সাত ম্যাচ জেতে লঙ্কানরা। অষ্টমবারে সাফল্য পেলেন নিগার, রিতু মনিরা।

মঙ্গলবার (৯ মে) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ার সেরা মারকাটারি ইনিংসে ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের নারী প্রতিনিধিরা।

ওয়ানডে সিরিজে পাত্তা না পেলেও টি-টোয়েন্টিতে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। লঙ্কানদের দেয়া লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৭ রানেই শামিমা সুলতানাকে হারায় টাইগ্রেসরা। এরপর ২৩ রানে প্রবোধনীর বলে বিদায় নেন রুবিয়া হায়দার। তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতি ও শবনম মুস্তারি শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা চালান।

৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

দলীয় ৭৪ রানে শবনম আউট হলে ভাঙে ৫০ রানের জুটি। চতুর্থ উইকেটে জ্যোতি ঋতুকে সঙ্গে করে ৭১ রানের জুটি গড়েন। দলীয় ১৪৫ রানে ঋতু ২৩ বলে ৩৩ রান করে রান আউটের ফাঁদে পড়েন। অপরপ্রান্তে জ্যোতি তার পঞ্চম অর্ধশতক তুলে নেন। শেষ পর্যন্ত জ্যোতি ৫১ বলে ২ ছয় ও ৭ চারে ৭৫ রান করে অপরাজিত থাকেন। 

এর আগে লঙ্কানরা হারসিতা সামারাবিক্রামার ৪৫ রান ও অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৮ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে ফাতিমা খাতুন ২টি, তৃষ্ণা, সুলতানা, নাহিদা, রাবেয়া প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন। 

লঙ্কানদের সঙ্গে দীর্ঘ ৯ বছর পরের এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগ্রেসরা।

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081