হোয়াইটওয়াশের লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪ মার্চ ২০২৩, ০২:৩৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জয় বাংলাদেশের। আজ শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশ জয়লাভ করে। এবার তিন ম্যাচের শেষটি জিতে রেকর্ড গড়তে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টস।

সাকিব বাহিনী তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের স্বাগরিকায় ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টির প্রথম জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় সাকিব বাহিনী। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে কখনও ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে জিততে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম জয়ে দুর্দান্ত শুরু হয় তাদের।

হোয়াইটওয়াশ করার মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এই শুভসূচনার রেশ থাকে মিরপুরের ম্যাচেও। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে প্রথমবারের মতো ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার খেতাব অর্জন করে বাংলাদেশ। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা। যেখানে ক্যারিয়ার সেরা বল করেন মেহেদী হাসান মিরাজ। একাই ৪ উইকেট তুলে নিয়ে ধসিয়ে দেন ইংলিশদের ব্যাটিং ইনিংস।

এবার জয়ের ধারাবাহিকতা ধরে টাইগারদের চোখ শেষ টি-টোয়েন্টিতে। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে বাংলাদেশ। তাতে তৈরি হবে নতুন রেকর্ড।

আরও পড়ুন: পারফরম্যান্সে জবাব দেওয়া ছাড়া আর কোনো পথই ছিলো না শান্তর

বাংলাদেশ একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।

ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড ম্যালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্দান, আদিল রশিদ, জোফরা আর্চার, রেহান আহমেদ।

ম্যাচের আগে টস হেরে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ইংরেজরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ায় ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

৬ দাবির পর ৪ দাবি নিয়ে ফের উপাচার্যের কাছে পাবিপ্রবি ছাত্রদল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
উগ্রবাদ-অসহিষ্ণুতা সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান ইউজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9