পাকিস্তানের অধিনায়কত্ব পেলেন শাদাব খান, দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম

১৪ মার্চ ২০২৩, ০১:১০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
পাকিস্তানের অধিনায়কত্ব পেলেন শাদাব খান

পাকিস্তানের অধিনায়কত্ব পেলেন শাদাব খান © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে। সিরিজকে সামনে রেখে বাবর আজমের সহকারীর দায়িত্ব পালন করা শাদাব খানকে অধিনায়কের দায়িত্ব দিয়েসে পিসিবি। দীর্ঘ সময় পর দলে ফিরেছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই সিরিজের জন্য সিনিয়রদের বিশ্রাম দিয়ে ১৮ জনের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক বাবর আজমকে বিশ্রাম দিয়ে শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছিল বেশ ক'দিন ধরে। তবে শুধু বাবর নয়, বিশ্রাম দেওয়া হয়েছে শাহীন আফ্রিদিকেও। এমনকি দলে নেই মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউফরাও

ঘোষিত স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক বাবর আজমকে। যার ফলে সিরিজে নেতৃত্বের দায়িত্ব পেয়েছে স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। স্কোয়াডে জায়গা পেয়েছেন ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, তায়াব তাহির ও জামান খান। স্কোয়াডে ফেরানো হয়েছে আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমকে। 

আরও পড়ুন: পারফরম্যান্সে জবাব দেওয়া ছাড়া আর কোনো পথই ছিলো না শান্তর

২৪ মার্চ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। আর বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, মূলত ঠাসা সূচির ধকল সামলে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। 

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজম খান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, ইফতেখার আহমেদ, ইনসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শান মাসুদ, তায়েব তাহির এবং জামান খান।

৬ দাবির পর ৪ দাবি নিয়ে ফের উপাচার্যের কাছে পাবিপ্রবি ছাত্রদল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
উগ্রবাদ-অসহিষ্ণুতা সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান ইউজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9