দুবাইয়ে হিরো আলমের সঙ্গে স্বর্ণের দোকান উদ্বোধন করবেন সাকিব

১৪ মার্চ ২০২৩, ১১:০১ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
দুবাইয়ে হিরো আলমের সঙ্গে স্বর্ণের দোকান উদ্বোধন করবেন সাকিব

দুবাইয়ে হিরো আলমের সঙ্গে স্বর্ণের দোকান উদ্বোধন করবেন সাকিব © সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জয় বাংলাদেশের। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ। নিজেদের মাঠে আশার আলো জাগিয়ে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। ইংলিশদের বিপক্ষে এই ম্যাচ শেষ করেই দুবাইয়ের বিমান ধরবেন টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দুবাইয়ে নতুন সোনার দোকানের উদ্বোধনে সাকিবের সঙ্গে সেখানে থাকবেন হিরো আলম। 

বুধবার (১৫ মার্চ) দেশটির নিউ গোল্ড সুকেতে আরাভ জুয়েলার্স নামের ওই স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিবেন সাকিব। এর আগে, দুবাইয়ে একই দোকান উদ্বোধন করতে যাচ্ছেন জানিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দেন আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম।

স্বর্ণের দোকান উদ্বোধনকে কেন্দ্র করে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা শুরু হয়েছে। ক্রিকেটার সাকিব আল হাসান ছাড়াও ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দে

দুবাইয়ে চালু হচ্ছে নতুন সোনার দোকান, যাচ্ছেন সাকিব আল হাসানসহ অনেক দেশের ক্রিকেটার

শের আরও কয়েকজন ক্রিকেটারের উপস্থিত থাকার কথা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে কাল উদ্বোধন হতে যাচ্ছে এই স্বর্ণের দোকান। আরাভ জুয়েলার্স নামের সেই প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাদেশের এক সময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খান। সাকিবের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিবেন বাংলাদেশের আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম।

জানা গেছে, সাকিব ছাড়াও একঝাঁক তারকা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। থাকবেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেলের মতো আরো অনেকে।

এ উপলক্ষে সাকিব ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ও অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ঘোষণা করেছেন।

হিরো আলমসহ দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাচ্ছেন দেশের যেসব তারকাআরাভ জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে সাকিব আল হাসানের পাশাপাশি শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল, শ্রীলঙ্কা জাতীয় দলের পেসার উসুরু উদানা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাঁহাতি ওপেনার এভিন লুইস, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহান মোস্তফা, আফগানিস্তানের ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই, পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমিরসহ আরও অনেকে।

আরাভ জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে আরাভ খান তাঁর দুবাইয়ের বাড়িতে হরিণ জবাই দিয়ে শুভাকাঙ্ক্ষীদের নিয়মিত দাওয়াত খাওয়াচ্ছেন। এ নিয়ে তিনি নিয়মিত ফেসবুক লাইভও করছেন। সাম্প্রতিক সময়ে দুবাই পৃথিবীর স্বর্ণের ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। দুবাইপ্রবাসী অনেক বাংলাদেশি যেমন সেখানে স্বর্ণের দোকানে কাজ করেন, তেমনই আবার স্বর্ণের দোকানের মালিকানাতেও আছেন কিছু প্রবাসী।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূন্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9