শেষ টি-টোয়েন্টি আজ

টাইগারদের হোয়াইটওয়াশ নাকি ইংল্যান্ডের সমতা

১৪ মার্চ ২০২৩, ০৮:২১ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ইংলিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা

ইংলিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা © সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জয় বাংলাদেশের। আজ শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশদের হোয়াইটওয়াশ করতে মাঠে নামবে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরমেটেই সিরিজ জয় ছিলনা বাংলাদেশের। এবার নিজেদের মাঠে আশার আলো জাগিয়ে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। গড়তে চায় নতুন ইতিহাস। অন্যদিকে নিয়ম রক্ষার ম্যাচে জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায় ইংল্যান্ড।

মঙ্গলবার (১৪ মার্চ) হোয়াইটওয়াশের লক্ষ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় জস বাটলারদের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস। 

শেষ ম্যাচে নতুনদের ঝালিয়ে নিতে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, জেতার দিকেই মনোযোগ থাকবে। অবশ্যই আমরা জিততে চাইব। সেটার মাধ্যমে আমরা যদি দুই বা একটা বদল আনতে পারি, সেটা দল করতে পারে।

বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা দেখবেন

বাশার বলেন, আমার মনে হয় দলও এখন প্রস্তুত, যেকোনো কন্ডিশনে আমরা জিততে চাই। কন্ডিশনের সুবিধা সবসময় নিতে চাই না। এই মনোভাবই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। নতুন-পুরাতনের সমন্বয়ে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় যাবে বলে আশা টাইগার ভক্তদের।

বাংলাদেশ দল 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

আরও পড়ুন: পারফরম্যান্সে জবাব দেওয়া ছাড়া আর কোনো পথই ছিলো না শান্তর

টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জেতে ২০১২ সালে। সেই সিরিজেই আয়ারল্যান্ডকে তাদের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। এরপর ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ও গত বছর দুবাইয়ে আরব আমিরাত ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতে গিয়েছিল নুরুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রথম ম্যাচে স্বাগতিকেরা কিছুটা লড়াই করলেও শেষ ম্যাচে পাত্তাই পায়নি।

এবার বাংলাদেশের সামনে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের হাতছানি।

সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
উগ্রবাদ-অসহিষ্ণুতা সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান ইউজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9