আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ পড়লেন রিয়াদ

১২ মার্চ ২০২৩, ১১:৪৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলতে এসেছে আয়ারল্যান্ড। এই সফরের জন্য দুই ম্যাচের ওয়ানডে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নেই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে বাদ দিয়েই নির্বাচকরা ১৬ জনের দল বেছে নিয়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াড ছিল ১৫ জনের। এবার দুই ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে ১৬ জনের স্কোয়াড। এই দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলামের। তবে আগের সিরিজে সুযোগ না পাওয়া তিন ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম ফিরেছেন। প্রথমবার সুযোগ পেয়েছেন জাকির হাসানও।

আইরিশরা বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। এর আগে তারা ২০০৮ সালে বাংলাদেশ সফরে এসেছিল। সেবার কেবল তিনটি ওয়ানডে খেলেছিল। সিলেটে ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঢাকায় হবে একমাত্র টেস্ট।

সিলেটে ওয়ানডের আগে আইরিশরা ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৮ মার্চ জেলার আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে ২০ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। 

সিরিজের প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায়। ২৩ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচটি আধঘণ্টা দেরিতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন প্রথম রোযা। ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেওয়া যায়, সেই কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় দেওয়া হয়েছে।

ওয়ানডে সিরিজ শেষ করে ২৪ মার্চ দুই দল চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। ২৭, ২৯ ও ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ দুপুর ২টায়। পরদিন ঢাকায় ফিরে দুইদিন অনুশীলন করে ৪ এপ্রিল বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্ট খেলবে আয়ারল্যান্ড।

বাংলাদেশের দুই ম্যাচের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, জাকির হাসান।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূন্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9