সফল হয়েছে নেইমারের পায়ের অস্ত্রোপচার, থাকবেন বিশ্রামে

১১ মার্চ ২০২৩, ০৯:৪৮ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM

© সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল (শুক্রবার) ফরাসি ক্লাব পিএসজি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, নেইমারের ডান পায়ের গোড়ালিতে সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। নেইমারকে সামনের বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থেকে সঠিক নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।

এর আগে কাতারের দোহার এসপেতার হাসপাতালে নেইমার জুনিয়রের অস্ত্রোপচার সম্পন্ন হয়। পিটার ডি’হগে, জেমস কেলডার ও রদ্রিগো লাসমার তার অস্ত্রোপচারের  তত্ত্বাবধান করেন। 

আরও পড়ুন: গেমে সময় পার প্রাথমিকের ৯২% শিক্ষার্থীর, মাধ্যমিকের ৮১%

নেইমার গত ফেব্রুয়ারি মাসে লিগ ওয়ানের ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পান। সেদিন ৪-৩ গোলে পিএসজি জয় পেলেও অ্যাঙ্কেল চোটের কারনে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল নেইমার। সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে এই ধরনের ইনজুরি কাটিয়ে উঠতে। সেই মোতাবেক, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে তাকে পাবার কথা ছিল পিএসজির। তবে পরবর্তীতে আর মাঠে নামা হয়নি তার। স্বভাবতই ইনজুরিতে তার চলতি মৌসুম শেষ হয়ে গেছে।

নেইমারের ইনজুরিতে পড়ার ঘটনা নতুন নয়। চার বছরে এই নিয়ে চারবার গোড়ালির চোটে পড়েছেন এই তারকা। পিএসজির জার্সিতে চলতি মৌসুমে সবচেয়ে ভালো সময় কাটাচ্ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮টি গোল ও ১৪টি অ্যাসিস্ট রয়েছে তার ঝুলিতে।

ট্যাগ: ফুটবল
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূন্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9