চট্টগ্রামের ম্যাচগুলো দেখা যাবে ২০০ টাকায়

০৫ মার্চ ২০২৩, ১১:১০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
চট্টগ্রামের ম্যাচগুলো দেখা যাবে ২০০ টাকায়

চট্টগ্রামের ম্যাচগুলো দেখা যাবে ২০০ টাকায় © সংগৃহীত

টানা দুই ম্যাচ হেরে ঘরের মাঠে সিরিজ হারের স্বাদ পেতে হয়েছে তামিম ইকবালের দল। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দাম অপরিবর্তিত রেখেছে বিসিবি। মিরপুরে অনুষ্ঠির প্রথম দুই ম্যাচের টিকিটের দাম ছিল সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা। চট্টগ্রামের ম্যাচের জন্যও একই মূল্যের টিকিট ছাড়ছে বিসিবি। ওয়ানডে টিকিটের দাম ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দামও একই। এরই মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল।

আগামী সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি একই ভেন্যুতে হবে ৯ মার্চ। আজ (রোববার) সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। বিটাক চত্ত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে মিলবে টিকিট।

বৃহস্পতিবার (৯ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতে মাঠে নামবে বাংলাদেশ-ইংল্যান্ড। 

আরও পড়ুন: ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত আশরাফুলের

শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টির জন্য গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, রুফ টপ হসপিটালিটি ১৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য।

আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মানুষের জীবদ্দশায় ক্যানসারের চিকিৎসা খুঁজে বের করবে এআই
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ২০,…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9