প্রীতি ম্যাচে আর্জেন্টিনার দল ঘোষণা

০৪ মার্চ ২০২৩, ১১:২৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
প্রীতি ম্যাচে আর্জেন্টিনার দল ঘোষণা

প্রীতি ম্যাচে আর্জেন্টিনার দল ঘোষণা © সংগৃহীত

চলতি মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসিরা। সেই ম্যাচের জন্য ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। স্কালোনির ৩৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী দলের ২৬ জন সদস্যই।

আগামী ২৩ মার্চ নিজ দেশের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ম্যাচে পানামার বিপক্ষে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে খেলবে আর্জেন্টিনা। এর পাঁচদিন পর ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচে কিরাকাওয়ের বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা।

এই দলে বিশ্বকাপের ২৬ ফুটবলারে সঙ্গে যোগ করা হয়েছে আরও ৮ ফুটবলার। যেখানে ডাক পেয়েছেন ছন্দে থাকা ১৮ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। দলে ফিরেছেন চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়া জিওভান্নি লো সেলসো।

আর্জেন্টিনার ৩৫ সদস্যের দলে যারা রয়েছেন-

গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার
নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।

আরও পড়ুন: টিভিতে পিএসজির ম্যাচসহ আজকের খেলা

মিডফিল্ডার
রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।

ফরোয়ার্ড
লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।

৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এদিকে কাতারে শিরোপা জেতার পর প্রথমবারের মতো মার্চের শেষে মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।

আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মানুষের জীবদ্দশায় ক্যানসারের চিকিৎসা খুঁজে বের করবে এআই
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ২০,…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9