নিজ জন্মভূমিতেই মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

০৩ মার্চ ২০২৩, ১১:২১ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
নিজ জন্মভূমিতেই মেসিকে হত্যার হুমকি

নিজ জন্মভূমিতেই মেসিকে হত্যার হুমকি © সংগৃহীত

৩৬ বছর পর কাতারে বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি। দেশবাসীকে এনে দিয়েছেন বিশ্ব জয়ের আনন্দ। রোজারিওতে মেসির একটি বাড়ি আছে। ব্যস্ততার ফাঁকে ছুটি পেলে মাঝেমধ্যে রোজারিওর সেই বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পর সেই বাড়িতেই উদ্‌যাপন করেন মেসি। জন্মভূমি রোজারিওতেই এবার মৃত্যুর হুমকি পেয়েছেন পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (২ মার্চ) ভোর রাত ৩টায় মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোজারিওতে ব্যবসা আছে মেসির স্ত্রী রোকুজ্জের পরিবারের। আছে নিজেদের রেস্টুরেন্ট। 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার সময় মার্কেট বন্ধ ছিল। কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাইরে থেকে মার্কেটের স্টিলের দরজায় গুলি করে। এরপর তারা দ্রুত চলে যায়। যাওয়ার সময় একটি কাগজ রাস্তায় ফেলে যায়। সেই কাগজেই মেসিকে হুমকি দেয়া হয়।

মেসিকে হুমকি দেয়া ওই কাগজে লেখা ছিল, আমরা তোমার জন্য অপেক্ষা করছি মেসি। পাবলো ইয়াভকিন (রোজারিওর মেয়র) নিজেই একজন মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।

মেসিক হুমকি দিয়ে লেখা চিরকূট ও শপিং মলে হামকারীরদের গুলি ছোঁড়ার চিহ্ন। ছবি: সংগৃহীত

ওই প্রতিবেদনে আরও বলা হয়, দুর্বৃত্তরা সুপারমার্কেটের দরজায় ১৪টি গুলি করে। বিষয়টি তদন্ত করছে আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

ওই ঘটনায় মেয়র জাভকিন উদ্বেগ প্রকাশ করেছেন। শহরে বিশেষ করে ঘটনাস্থলে বেশি নিরাপত্তা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার কথা বলেছেন। দুর্বৃত্তদের ওই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে মেসি বা রোকুজ্জের পরিবারের কারো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: মেসির সতীর্থদের আইফোন দেয়ার খবরটি সঠিক নয়, প্রচারণা!

উত্তর-মধ্য আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও লিওনেল মেসির মেসির জন্মশহর। সেখানে রয়েছে তার ছোটবেলার ক্লাব নিউয়েল ওল্ড বয়েজ। শৈশবে এই ক্লাবেই ফুটবলের সঙ্গে বন্ধুত্ব হয় মেসির। ক্যারিয়ারের শেষ মুহূর্তে এই ক্লাবের হয়েই খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।

আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মানুষের জীবদ্দশায় ক্যানসারের চিকিৎসা খুঁজে বের করবে এআই
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ২০,…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9