ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

০১ মার্চ ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর আজ মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ ও ইংল্যান্ড। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ইংলিশদের বিপক্ষে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন তামিম। ইনজুরির কারণে ভারত সিরিজে নিয়মিত ছিলেন না অধিনায়ক। এবার তিনিই নেতৃত্ব দিচ্ছেন দলকে। 

বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি। 

ঘরের মাটিতে টানা সাতটি সিরিজ জেতা বাংলাদেশ কখনোই সিরিজ জিততে পারেনি ইংলিশদের বিপক্ষে। টেস্টখেলুড়ে এই একটি দেশের বিপক্ষেই সিরিজ জয় বাকি সাকিব-তামিমদের।

প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে ২১ ম্যাচে ১৭ জয় ফেভারিটের তকমা দিচ্ছে ইংলিশদের। তবে বাংলাদেশের ৪টি জয়ই সবশেষ ১০ ম্যাচে। সেই সাথে যেকোনো দলের বিপক্ষে গেলো দশ ওয়ানডেতে মাত্র দুই জয়ে কিছুটা ব্যাকফুটে রয়েছে ইংলিশরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ অলরাউন্ডার মঈন আলি বলেন, এই সব পরিসংখ্যানের কোনো মূল্য নেই। বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী দল। তবে আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমাদের দলটা বেশ ভালো। আর্চার-উডরা ফেরায় দলে ভারসাম্য বেড়েছে।

আরও পড়ুন: সাত বছর পর আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবে বাংলাদেশ

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, জোফরা আর্চার।

মানুষের জীবদ্দশায় ক্যানসারের চিকিৎসা খুঁজে বের করবে এআই
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ২০,…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9