কে হচ্ছেন ফিফা বর্ষসেরা জানা যাবে রাতে

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
মেসি-বেনজেমা-এমবাপ্পে

মেসি-বেনজেমা-এমবাপ্পে © সংগৃহীত

ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। দারুণ ছন্দে থেকে দলকে বিশ্বকাপ জিতিয়ে ফিফার বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন মেসি। বিশ্বকাপে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে এমবাপ্পের। তবে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নিজেকে এগিয়ে রেখেছেন সেরাদের কাতারে। অন্যদিকে ইনজুরিতে নিজের শেষ বিশ্বকাপটা খেলতে না পারলেও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে সাফল্যের মালা গেঁথেছেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। যেকোন একজনের হাতে উঠবে সেরার পুরস্কার। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্যারিসে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। 

ফিফা বর্ষসেরা পুরস্কারটি গত দুই বছর উঠেছে পোলিশ তারকা রবার্ট লেভানোদোভস্কির হাতে। সেরা তিনে দু’বারই ছিলেন আলবিসেলেস্তেদের এই ফরোয়ার্ড। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা উপহার দেন লিওনেল মেসি। সেই হিসেবে এবারের সেরা পুরস্কারের তালিকায় ফেবারিট পিএসজির এই ফরোয়ার্ড। বিশ্বকাপে লিওনেল মেসি পেয়েছেন টুর্নামেন্ট সেরা গোল্ডেন বল ট্রফি।

তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপ্পেও অনেকটাই এগিয়ে রয়েছেন। সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসি ২০১৬ সাল থেকে প্রবর্তিত ফিফা বর্ষসেরা পুরস্কার ২০১৯ সালে একবারই জয় করেছেন।  ইনজুরিতে পড়ে বিশ্বকাপে খেলতে না পারায় বেনেজেমার আরো একটি ব্যক্তিগত পুরস্কার জয়ের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। ৩৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার গত মৌসুমে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল। গুরুত্বপূর্ণ অবদান ছিল চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জয়ে।

মেসি, এমবাপ্পে, বেনজেমা : ফিফার ‘দ্য বেস্ট’ কে হচ্ছেন?
 
ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিক সেরা খেলোয়াড়কে ভোট দিয়ে থাকেন। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট প্রদান করতে পারেন। 

আরও পড়ুন: শূন্য রানে আউট ৭ ব্যাটসম্যান, ১০ রানে অলআউট

১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন এমবাপ্পে। তার কৃতিত্বেই ফ্রান্স নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ফ্রান্স ৩-৩ গোলের ড্র নিয়ে লড়াইয়ে টিকে ছিল। এরপর পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্স আর পেরে উঠেনি। ফাইনালের পরপরই ২৪ বছরে পা দিয়েছেন এমবাপ্পে। আট গোল করে এমবাপ্পে টুর্নামেন্ট সর্বোচ্চ গোলতাদার ট্রফি গোল্ডেন বুট ও মেসি পেয়েছেন টুর্নামেন্ট সেরা গোল্ডেন বল ট্রফি। লিগ ওয়ানের শীর্ষ গোলদাতা এমবাপ্পে ফ্রান্সেরও বর্ষসেরার খেলোয়াড় মনোনীত হয়েছেন। 

সেরা গোলের পুরস্কার পুসকাস এ্যাওয়ার্ডের জন্য ব্রাজিল তারকা রিচার্লিসনের বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত বাইসাইকেল কিকের গোলটি এগিয়ে রয়েছে। এই তালিকায় আরো রয়েছেন মার্সেইর দিমিত্রি পায়েট ও পোলিশ মারকিন ওলেক্সের গোলটি। কোচের ক্যাটাগরিতে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। নারী কোচের তালিকায় ইংল্যান্ডের ইউরো ২০২২ জয়ী সারিনা উইগম্যান, লিঁওর সোনিয়া বোমপাস্তোরও ব্রাজিলের পিয়া সানডাগে রয়েছেন। 

মানুষের জীবদ্দশায় ক্যানসারের চিকিৎসা খুঁজে বের করবে এআই
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ২০,…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9