টি-টোয়েন্টি বিশ্বকাপ

৬ষ্ঠ বারের মত বিশ্বজয় অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল © সংগৃহীত

আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে দিল মেগ ল্যানিংয়ের দল। আজ রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মাঠেই তাদের হারিয়ে বিশ্বজয় করল অস্ট্রেলিয়ার। 

অস্ট্রেলিয়ার পক্ষে বেথ মুনি ৫৩ বলে ৭৪ রান করেন। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৫৬ রান তুলেছিল। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ ১৩৭ রানে।

দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শুরু থেকে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়। ওপেনার তাজমিন ব্রিটস ১০ রান করে আউট হয়ে যান। অন্য ওপেনার লরা উলভারত ৬১ রান করেন। তিনিই দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন। কিন্তু দলের ১০৯ রানের মাথায় আউট হয়ে যান লরা। এর পরেই ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

২০ ওভারে তোলে ১৩৭ রান। হাতে উইকেট থাকলেও জয়ের রান তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। যা তোলা কঠিনই ছিল দক্ষিণ আফ্রিকার পক্ষে। তারা পারেওনি।

এর আগে অস্ট্রেলিয়ার বেথ মুনি ওপেন করতে নেমে তার ৭৪ রানের ইনিংস সাজিয়েছিলেন একটি ছক্কা এবং ৯টি চার দিয়ে। অন্য ওপেনার অ্যালিসা হিলি এই ম্যাচে ১৮ রান করে আউট হয়ে গেলেও দলকে সমস্যায় পড়তে দেননি মুনি। তার সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন অ্যাশলে গার্ডনার। বাকি ব্যাটাররা সে ভাবে রান না পেলেও ২০ ওভারে ১৫৬ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। বিপক্ষকে চাপে ফেলার জন্য যা যথেষ্ট ছিল।

মানুষের জীবদ্দশায় ক্যানসারের চিকিৎসা খুঁজে বের করবে এআই
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ২০,…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9